এক্সপ্লোর

Siddiqullah Chowdhury: 'মন্ত্রী সিদ্দিকুল্লা আমার থেকে সভাপতি হওয়ার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছে..' ! উঠল খুনের হুমকিরও অভিযোগ

Accused Siddiqullah Chowdhury: অনুগামীদের দিয়ে তাঁকে খুনের হুমকি দিচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী, এই অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই নেত্রী

রানা দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, মন্তেশ্বর: মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির আরও এক সভাপতি মুখ খুললেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে। পদ পাইয়ে দিতে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী, অভিযোগ মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির। অনুগামীদের দিয়ে তাঁকে খুনের হুমকি দিচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী, এই অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই নেত্রী। গোটা রাজ্যে তোলাবাজি চলছে, পাল্টা অভিযোগ তুলেছেন মন্ত্রী।

আরও পড়ুন, 'ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন যুব তৃণমূল নেতা..'! সোনারপুরে যুব নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর পাপিয়া হালদার

মন্তেশ্বর মেমারি (২) পঞ্চায়েত সমিতির তৃণমূল নেত্রী ও সভানেত্রী ময়না হালদার টুডু বলেন,মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আমার কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছে।প্রথমে দলীয় নেতা-কর্মীদের হাতে হেনস্থা-বিক্ষোভ-ঝাঁটা-জুতো দেখেছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী!এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন!প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া তারপর অনুগামীদের দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে!

পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডু।ময়না হালদার টুডু বলেন, সভাপতি হওয়ার দেড় থেকে দু’ সপ্তাহ আগে ৩ খেপে টাকাটা আমার কাছে নিয়েছে। আমি সাতগাছিয়া MLA অফিসে দিয়েছি। আর নিজে গিয়ে আমি কলকাতা বাগরা অফিসে গিয়ে দিয়ে এসেছি। এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে, উনি (সিদ্দিকুল্লা চৌধুরী) আমার সঙ্গে যে রকম ব্যবহার করছেন, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনও কাজও করতে দিচ্ছে না।

খোদ মন্ত্রীর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেত্রী!ময়না হালদার টুডু বলেন, আমাকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে ওই ৭ জন যারা আছে তাদের মারফত। এটাও আমি বলছি, আমার জীবনের প্রচুর রিস্ক আছে। উনি (সিদ্দিকুল্লা চৌধুরী) আমাকে যখন-তখন খুন করে দিতে পারে। পাল্টা মেমারির তৃণমূল নেত্রীকে চ্য়ালেঞ্জ করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী।কয়েকদিন তৃণমূলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি! গ্রন্থাগারমন্ত্রী ও তৃণমূল বিধায়ক  সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে, দল ছেড়ে দেব আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেব, কী হবে না হবে। 

এখন অবশ্য় তাঁর সুর নরম।সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, মন্তেশ্বরের ব্যাপারে আমি একটা ছবি...মানে দুর্বৃত্তায়নের ছবি, তোলাবাজদের ছবি তুলে ধরেছি এবং মুখ্যমন্ত্রী এটা আশ্বস্ত করেছেন, এই তোলাবাজি আমি চলতে দেব না। মুখ্যমন্ত্রী তো এরপরে নিশ্চয়ই রিপোর্ট চাইবেন যে, কারা তোলাবাজ, কারা গুন্ডাবাজ। সে দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব প্রশাসনের।  দলেরই একাংশ বারবার নিশানা করছে সিদ্দিকুল্লা চৌধুরীকে।বিধানসভা ভোটের মুখে যা নিঃসন্দেহে অস্বস্তির।

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget