এক্সপ্লোর

Sikkim Floods: দুর্যোগে নেই বিরতি, পরপর নামছে ধস, বোল্ডার পড়ে বন্ধ রাস্তা, কী অবস্থা পর্যটকদের?

Sikkim Landslide : গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও নেমেছে  ধস। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক রয়েছেন আটকে।

উমেশ তামাং, দার্জিলিং: থামছেই না বৃষ্টি। এখনও বিপর্যস্ত সিকিম ( Sikkim Weather Update )। যখন তখন ধস নামছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতির ধ্বংসলীলার ছবি। এখনও বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনে আটকে শয়ে শয়ে পর্যটক। কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে নেমেছে ধস। তার জেরে সারা রাস্তা জুড়ে পড়ে রয়েছে বিশাল বিশাল বোল্ডার। এর জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ।

গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও নেমেছে  ধস। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক রয়েছেন আটকে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টারও ওড়ানো যায়নি। হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। উত্তর সিকিম ও চুংথাঙের মধ্যে বহু গাড়ি আটকে পড়েছে। 

মাঙ্গনের ডিসি হোমনাথ ছেত্রী জানিয়েছেন, প্রায় ২ হাজার পর্যটক এখনও লাচুং-এ আটকে আছেন। উত্তর সিকিম এবং চুংথাংয়ের মধ্যে আটকে রয়েছেন অনেক পর্যটক এবং গাড়ির চালক। তিনি আরও জানান, দুপুর নাগাদ নয় জন পর্যটককে সরিয়ে গ্যাংটকে পাঠানো হয়েছে। তবে লাচুংয়ে যাঁরা আটকে ছিলেন, তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন, বলে জানা তিনি। 

উত্তর সিকিম থেকে গ্যাংটকের সঙ্গে সংযোগকারী মাঙ্গনের রাস্তার কিছু অংশের অবস্থা একেবারেই খারাপ। ১৩ জুন প্রবল বৃষ্টিপাতের জন্য ভূমিধস নামে। তার জেরে প্রবল ক্ষতি হয়েছে রাস্তার।  

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  উত্তরবঙ্গের দুর্যোগ আরও বাড়বে। সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য এলাকা ও তার সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অতি দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।

অন্যদিকে সিকিম, ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে। অতিভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।   

আরও পড়ুন :                          

কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি

 

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget