এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়িতে নেতাজির মূর্তিতে রোদচশমা, ‘মদ বিক্রিতেই অধঃপতন,’ রাজ্যকে তোপ অশোকের

Siliguri News: শিলিগুড়ির সুভাষ পল্লীর হাতি মোড় এলাকার ঘটনা। সেখানে নেতাজির একটি মূর্তি রয়েছে। গত ২৩ জানুযারি ওই মূর্তিতেই ফুল নিবেদন করে সম্মান জানানো হয়েছিল বঙ্গসন্তানকে।

সনৎ ঝা, দার্জিলিং: দেশ জুড়ে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (Netaji Subhas Chandra Bose Birthday)। তার পর দু’দিন কাটতে চললেও, উৎসবের রেশ এখনও কাটেনি পুরোপুরি। তার মধ্যেই শিলিগুড়িতে (Siliguri News) নেতাজির মূর্তির অবমাননা ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠল। দু’দিন আগে যে মূর্তিতে (Netaji Statue) ফুল নিবেদন করে দেশনায়ককে সম্মান জানানো হয়েছিল, সেই মূর্তিতেই রোদচশমা পরানোর অভিযোগ উঠল। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু ভোটমুখী শিলিগুড়িতে পরস্পরকে দোষারোপ করতে নেমে পড়েছেন রাজনীতিকরা।

শিলিগুড়ির সুভাষ পল্লীর হাতি মোড় এলাকার ঘটনা। সেখানে নেতাজির একটি মূর্তি রয়েছে। গত ২৩ জানুযারি ওই মূর্তিতেই ফুল নিবেদন করে সম্মান জানানো হয়েছিল বঙ্গসন্তানকে। মূর্তির গলায় এখনও জমে রযেছে ফুলের মালা। কিন্তু মঙ্গলবার সকালে ওই মূর্তির মুখমণ্ডলের উপর ভাঙা রোদচশমা ঝুলতে দেখে চমকে যান পথচলতি মানুষ। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়। মূর্তির আশেপাশে ভিড় জমে যায়।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা যদিও জানা যায়নি এখনও পর্যন্ত, কিন্তু রাতের অন্ধকারে, সকলের অগোচরেই মূর্তিতে রোদচশমা পরানো হয়েছে বলে সন্দেহ এলাকাবাসীর। তাঁরা মিলেই তড়িঘড়ি মূর্তি থেকে রোদচশমাটি খুলে ফেলেন। তবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে হাজির হন তৃণমূল (TMC) নেতা রঞ্জন সরকার। সেখানে এসে বিরোধী শিবিরকে গোটা ঘটনার জন্য দায়ী করেন তিনি।

আরও পড়ুন: WB Municipal Polls 2022: ‘শান্তিপূর্ণ ভোট কী ভাবে হয়, দেখুক বামেরা’, প্রচারে বেরিয়ে বললেন কৃষ্ণা

রঞ্জন অভিযোগ করেন যে, কংগ্রেস (Congres), সিপিএম (CPM), বিজেপি (BJP), কেউ নেতাজিকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেয়নি। বরং নিজেদের রাজনৈতিক স্বার্থে যখন তখন তাঁকে ব্যবহার করা হয়েছে। তৃণমূলই একমাত্র দল, যারা নেতাজিকে পূর্ণ সম্মান দিয়েছে বলেও দাবি করেন রঞ্জন। পুলিশের বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে দাবি জানান।

মূর্তিতে রোদচশমা পরানোর খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যও (Ashok Bhattacharya)। তবে এই গোটা ঘটনার জন্য তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন তিনি। অশোক বলেন, ‘‘রাজ্যে মদের বিক্রি বেড়ে গিয়েছে। তাতে রাজ্য সরকার খুশি। কিন্তু এর ফলে কী হচ্ছে দেখুন! সমাজের অধঃপতন ঘটছে।’’

পণ ভেঙে আসন্ন শিলিগুড়ি পুরসভা নির্বাচনে (WB Municipal Polls 2022) সিপিএম-এর প্রার্থী হচ্ছেন অশোক। ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনি। ২০১৫ সালে ওই ওয়ার্ড থেকে জিতেই শিলিগুড়ির মেয়র হন তিনি। তবে ভোট এগিয়ে এলেও, শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ এত দিন সে ভাবে চোখে পড়েনি। নেতাজির মূর্তি অবমাননার অভিযোগ ঘিরেই বরং পারদ চড়তে দেখা যাচ্ছে সেখানকার রাজনৈতিক মহলে।

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget