এক্সপ্লোর

Ramakrishna Mission Land Dispute : দলিল জাল করে মিউটেশন, অন্যায়ভাবে 'কাড়া হল' রামকৃষ্ণ মিশনের জমি

Ramakrishna Mission Land Controversy : মিশনের জমি জবরদখল হয়ে গিয়েছে। অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা।

সনৎ ঝা, দার্জিলিং: কিছুদিন আগেই জমি জবরদখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ দুষ্কৃতীদের আর মতি ফিরছে কই ! শালুগাড়ার পর এবার মাটিগাড়া। ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল। শুধু তাই নয় দখলকারীদের বিরুদ্ধে মিশনের সম্পত্তির দলিল জাল করে মিউটেশন করার অভিযোগও উঠল। এমত অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে জমি উদ্ধারের আর্জি জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। 

শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় প্রায় ১০ একর জমি রয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের। মিশন সূত্রে খবর, ১৯৭৬ সালে সেই জমির একাংশ কেনা হয় এবং বাকি অংশ দান করেন বিনয় দত্ত নামে এক ব্যক্তি।  সেই জমিই জবরদখল হয়ে গিয়েছে। অভিযোগ, জাল দলিল বানিয়ে মিউটেশনও করে ফেলেছেন দখলদারেরা।

 মাটিগাড়া রামকৃষ্ণ মিশনের ইনচার্জ বিনয় মহরাজ জানালেন, দখলকারীরা  জাল দলিল বের করে নিজেদের নামে মিউটেশন পর্যন্ত করে নিয়েছে। কিন্তু আসল দলির আছে মিশনের কাছেই। এখন নিরুপায় হয়ে সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। 

কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্মকর্তাদের বার্তা দেন, 'যদি আমি দেখি কোথাও দখলদারি হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? মুখ্যসচিবকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম, শ্যাম, যদু, মধু , যেই হোক, আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না।' 

তারপরও বদলায়নি ছবিটা।  বাধ্য হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জমি ফেরতের আর্জি জানিয়েছে রামকৃষ্ণ মিশন।  শিলিগুড়ির মেয়রের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। তাঁর তরফ থেকেও মিলেছে আশ্বাস। 

এর আগের ঘটনাটি ঘটে গত ১৯ মে। শালুগাড়ায় প্রায় তিন একর জমির ওপর অবস্থিত আশ্রমের সম্পত্তি সেবক হাউস দখলের চেষ্টা হয়। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অভিযোগ, ভোর রাতে সেখানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সন্ন্য়াসীদের। কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত প্রদীপ রায় সহ ৭ জনকে। এবার জমি দখলের অভিযোগ উঠল মাটিগাড়ায়।                               

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:                   

তুমুল ভিজবে মহানগর, ৫ জেলায় দুর্যোগের অশনি সঙ্কেত, তালিকায় আপনার জেলাও?

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget