এক্সপ্লোর

Siliguri: কেউ করলেন স্যানিটাইজ, কেউ পরালেন মাস্ক, শিলিগুড়িতে সচেতনতা প্রচারে রাজনৈতিক দলগুলি

Siliguri: ভোট প্রচারের পাশাপাশি শিলিগুড়িতে সচেতনতা প্রচারে নামল সব রাজনৈতিক দল। প্রার্থীদের কেউ এলাকা স্যানিটাইজ করলেন। কেউ পরিয়ে দিলেন মাস্ক। ভোট আসছে বলেই কি সমাজ সেবায় জোর?

সনৎ ঝা, শিলিগুড়ি: করোনা আবহে পিছিয়েছে ৪ পুরসভার ভোট। ভোট প্রচারের পাশাপাশি শিলিগুড়িতে সচেতনতা প্রচারে নামল সব রাজনৈতিক দল। প্রার্থীদের কেউ এলাকা স্যানিটাইজ করলেন। কেউ পরিয়ে দিলেন মাস্ক। ভোট আসছে বলেই কি সমাজ সেবায় জোর? মানতে নারাজ ডান-বাম, সব পক্ষ।

রবিবার দিনভর শিলিগুড়ি শহরে সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে পুরভোট পিছোতেই শিলিগুড়িতে প্রচার হয়ে উঠেছে করোনা কেন্দ্রিক।

১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি সহ ৪ পুরসভার ভোট। শনিবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই রবিবার স্যানিটাইজার নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সঙ্গে ছিলেন দলের ২৭ নম্বরের প্রার্থী রণবীর মজুমদার। ভোট আসছে বলেই কি সচেতনতা প্রচারের আড়ালে চলছে ভোটের প্রচার? সমাজসেবার সঙ্গে রাজনীতিকে জুড়তে নারাজ গেরুয়া শিবির। 

শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বক্তব্য, ‘সেবার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। আমরা বছরভর মানুষের পাশে থাকি। রেড ভলান্টিয়ার্স সিপিএমের নামে, তৃণমূল পতাকা নিয়ে কাজ করছে।’

২০ ও ২৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজ করে রেড ভলান্টিয়ার্স। এর মধ্যে রাজনীতি টেনে আনার বিরোধিতা করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘নির্বাচনে জেতা-হারার জন্য কাজ করি না। বিধানসভা ভোটে হেরে পরের দিন কাজে নেমেছি। গোটা দেশ দেখেছে।’

এদিন টোটোয় চড়ে সচেতনতা অভিযান চালান শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী। পথচলতি মানুষকে পরিয়ে দেন মাস্ক।  

শিলিগুড়ি পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন সরকার বলেছেন, ‘প্রথম দিন থেকে আমরা অসুস্থ মানুষের পাশে। বাড়ি গিয়ে স্যানিটাইজ করছি। মাস্ক নিয়ে সচেতন করছি। এটা ভোট আসছে বলে নয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget