এক্সপ্লোর

Siliguri News: পঞ্চায়েত ভোটের ফের অস্ত্র উদ্ধার রাজ্যে, শিলিগুড়িতে গ্রেফতার ১

Siliguri News: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার রাজ্যে।একটি দেশি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল এসওজি।

বাচ্চু দাস, শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের অস্ত্র উদ্ধার (Fire Arms) রাজ্যে। তবে শুধু অস্ত্র উদ্ধার করেই থেমে থাকা নয়, এসওজি-র জালে এক ব্যাক্তিও। একটি দেশি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল এসওজি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, শিলিগুড়ির এনটিএস মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের বাসিন্দা মৌসিন আলি নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে এসওজি ও শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ (Police)।

দেশি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার

ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অসৎ উদ্দেশ্য আগ্নেয়াঅস্ত্র নিয়ে এসেছিল। আজ ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যতো এগিয়ে আসছে, ততই একের পর এক জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। তবে অধিকাংশ জায়গায় বিরোধীরা অভিযোগ তুলছে, 'মূল মাথাকে ধরা হচ্ছে না।' তারই মাঝেই ফের  এসওজি ও শিলিগুড়ি পুলিশের জালে আরও এক জন। বাংলায় পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। গতবছর বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়েও বেআইনি অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করেন তারা। উদ্ধার করা  হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি।  কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? তা নিয়ে তদন্ত নামে পুলিশ।  মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালায় বিরোধীরা।

আরও পড়ুন, ঝালদা পুর-মামলায় ফের ধাক্কা রাজ্যের, আপাতত চেয়ারম্যান শীলাই

'বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে'

গতবছর  মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতির কথা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। শাখারভ সরকার বলেন, 'রেজিনগর, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দমাতেই এত অস্ত্র।' সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের অভিযোগ, 'ডোমকলকে অশান্ত করার চেষ্টা।' মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মুখ্যমন্ত্রী বলার পরেও সব অস্ত্র উদ্ধার হয়নি। পঞ্চায়েতে ভোটের আগে যা অস্ত্র উদ্ধার হবে তাতে চিনের সঙ্গে ৬ মাস যুদ্ধ করা যাবে।' বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
Nadia: শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

BJP News: বিজেপি কার্যালয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তারক সিং
Kolkata Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার
Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Raj-Subhasree: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
Embed widget