এক্সপ্লোর

Siliguri: প্রাণের বিনিময়ে ফিরল হুঁশ? শিলিগুড়িতে জবরদখল করে থাকা বাজার তুলে দিল পুলিশ

Siliguri News Update: শেষ পর্যন্ত কী চার-চারজনের মৃত্যুতে হুঁশ ফিরল পুলিশ-প্রশাসনের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস (Eastern Bypass) লাগোয়া জলেশ্বরী বাজারে (Jaleswari Bazar)।

সনৎ ঝা, শিলিগুড়ি: একই দুর্ঘটনায় চার-চারজনের মৃত্যুর (Death) পর রাস্তা জবরদখল করে থাকা বাজার তুলে দিল পুলিশ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস (Eastern Bypass) লাগোয়া জলেশ্বরী বাজারে (Jaleswari Bazar) এখন অন্য ছবি। কয়েকদিন আগেও রাস্তার ওপর যে সব জায়গা দখল করে ছিল সারি সারি অবৈধ দোকান, এখন সব উধাও। সরু কলেবর ছেড়ে আবার চওড়া হয়েছে রাস্তা।

শেষ পর্যন্ত কী চার-চারজনের মৃত্যুতে হুঁশ ফিরল পুলিশ-প্রশাসনের? জীবনের বিনিময়েই কি দখলদার সরিয়ে চওড়া চেহারা ফিরে পেল ব্যস্ত রাস্তা?  এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া জলেশ্বরী বাজারে। গত ২৫ নভেম্বর এই জলেশ্বরী বাজারেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দোকানে ধাক্কা মারে পাথর বোঝাই ডাম্পার। মৃত্যু হয় চারজনের।

তার এক সপ্তাহের মধ্যে আমুল ভোলবদল এলাকার!হঠাৎই যেন চওড়া হয়ে গিয়েছে রাস্তা! রাস্তার দুধারে জবরদখল করে থাকা সারি সারি দোকান উধাও! বসেছে ট্রাফিক গার্ড। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। দুর্ঘটনা রুখতে ও জন সচেতনতায় চলছে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি।

দুর্ঘটনার পরেই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস দখল করে থাকা বাজার বন্ধ করে দিয়েছিল পুলিশ। এবার দোকানও সরিয়ে দেওয়া হল। জবরদখল বরদাস্ত করা হবে না, জানিয়েছেন পুলিশ কমিশনার। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কমিশনার গৌরব শর্মা বলেন, রাস্তার জবরদখল বরদাস্ত নয়। এ জন্যই বাড়ছে দুর্ঘটনা। বাজার নির্দিষ্ট জাগায় বসতে হবে। ব্যবসায়ী সমিতির সহযোগিতায় কাজ হয়েছে রাস্তা জবর দখলমক্ত।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। জলেশ্বরী বাজারের এক ব্যবসায়ী কঙ্কন দাস বলেন, জবর দখল হয়েছিল। পুলিশের সহযোগিতায় রাস্তা মুক্ত করা গেছে। এটা ভালো। রাস্তা জবরদখল মুক্ত করা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, উদ্যোগ ভালো। অর্থের বিনিময়ে লোককে বসানো হয়েছে। গরিব সকলেই। পুনর্বাসন না দিয়ে তুলে দেওয়া হল সেটা বোধহয় ঠিক নয়। তৃণমূলের ব্লক সভাপতি ডাবগ্রাম-ফুলবাড়ি সাগর মোহন্ত বলেন, জবরদখল হয়নি। এলাকার মানুষের দানের জমিতেই রাস্তা হয়েছে, ইস্টান বাইপাস। জবর দখল নয়। রাস্তার ওপর বসত। ভেতরে বাজার বসছে।

আরও পড়ুন: Cyclone Jawad: আজ রাতেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'জাওয়াদ', জানাল হাওয়া অফিস

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget