এক্সপ্লোর

Siliguri News: প্রচুর নকল মদ সহ শিলিগুড়িতে ধৃত ২

Siliguri News: জাল মদ এবং ওই মদ তৈরির সরঞ্জাম সহ শিলিগুড়িতে গ্রেফতার হল দুজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায়।

বাচ্চু দাস, শিলিগুড়ি: প্রচুর নকল মদ ও ওই মদ তৈরির সরঞ্জাম সহ ধরা পড়ল দুজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। বাজেয়াপ্ত হয়েছে ১২ লক্ষ ৩৫ হাজার টাকার মদ, একটি চার চাকা গাড়ি ও স্কুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল মদ ও নকল মদ তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করেছে আবগারি দফতর। শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার। অভিযান চালিয়ে উদ্ধার হয় ১২লক্ষ ৩৫হাজার টাকার মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি ও স্কুটি।

আরও পড়ুন: Kolkata Police: 'ফ্রি মোবাইল রিচার্জ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে!' ফাঁদে পা দিয়েছেন কী মরেছেন

এই ঘটনায় দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল,কৃষ্ণ প্রসাদ ও বরুণ কুমার। বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে বরুণ কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গেছে।

আরও পড়ুন: Loksabha Elections 2024: ভোটে হেরে দলের বিরুদ্ধে তোপ দিলীপ ঘোষের, অনুপম হাজরার পোস্ট নিয়ে সাফাই বঙ্গ বিজেপির

আবগারি দফতর সূত্রে জানা গেছে, তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ১২৫ লিটার জাল বিদেশি স্পিরিট,৩৫লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ, প্রায় ৭০০টি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্ল্যাস্টিকের বোতল ও লেবেল সহ অন্যান্য সামগ্রি। বৃহস্পতিবার ধৃত দুজনকেই শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। ধৃতদের জেরা করে এই জাল মদের কারবারের সঙ্গে আরও কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও। স্থানীয় এলাকার লোকজন ওখানে যে কোনও মদ তৈরির কারখানা রয়েছে সেই বিষয়ে জানতেন না বলেই জানিয়েছেন। বর্তমানে পুরো ঘটনাটির বিষয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ। জেরাও চলছে বলে জানা  গেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Hiranmoy Chattopadhyay: ঘাটালের বিজেপি কর্মীদের বাঁচাতে ফেসবুকে পোস্ট হিরণের, নাম না করে দেবের কাছে আবেদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget