এক্সপ্লোর

Nitin Gadkari Health: শিলিগুড়ির মঞ্চে আচমকা অসুস্থ নিতিন গডকড়ী, দেওয়া হল স্যালাইন, যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী

Siliguri News: বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর ফুটবল ময়দানে, মাটিগাড়া থেকে সেবক মিলিটারি ক্যান্টনমেন্ট পর্যন্ত জাতীয় সড়কের শিলান্যাস করেন নিতিন।

শিলিগুড়ি: বঙ্গ সফরে এসে আচমকাই অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। মঞ্চেই অস্বস্তি বোধ করেন তিনি। রক্তে সুগারের মাত্রা একধাক্কায় কমে যায়। তাতে তড়িঘড়ি মঞ্চ থেকে নামানো হয় তাঁকে। দেওয়া হয় স্যালাইন। এর পর চিকিৎসার ব্যবস্থা করা হয় তাঁর। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি শিলিগুড়ির (Siliguri News) পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনারকে নিতিনের চিকিৎসার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন।

শিলিগুড়ির সভায় আচমকা অসুস্থ নিতিন গডকড়ী

বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর ফুটবল ময়দানে, মাটিগাড়া থেকে সেবক মিলিটারি ক্যান্টনমেন্ট পর্যন্ত জাতীয় সড়কের শিলান্যাস করেন নিতিন। মঞ্চে ভাষণ দেওয়ার কিছু ক্ষণ পরেই অস্বস্তি বোধ করতে শুরু করেন। বক্তৃতা করার পরই মঞ্চে অসুস্থ বোধ করেন। নিচে নেমে আসেন নিতিন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা চিকিত্‍সকরা প্রাথমিক চিকিত্‍সা শুরু করেন। দেওয়া হয় স্যালাইন। এর পর বিশেষজ্ঞ চিকিত্‍সক পি ডি ভুটিয়াকে ডাকা হয়। ওষুধ দেওয়া হয়। করা হয় ইসিজি-ও।

চিকিত্‍সকদের কাছ থেকে জানা গিয়েছে, নিতিনের প্রেসার (৭০-৬০) অনেকটা নেমে যায়। তড়িঘড়ি স্যালাইন দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিত্‍সককে ডাকা হয়। প্রচন্ড রোদ ও স্ট্রেসের কারণেই কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান চিকিত্‍সক। প্রায় ঘণ্টাখানেক পর খানিকটা স্বস্তি বোধ করেন নিতিন।

আরও পড়ুন: Cooch Behar : প্রকাশ্য সভায় দলের নেতাকে বহিষ্কারের হুমকি বিধায়কের, কোচবিহারে অব্যাহত তৃণমূলের বিবাদ

এ দিন নিতিনের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর সঙ্গে যোগাযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার। কেন্দ্রীয়মন্ত্রীর চিকিত্‍সার জন্য তৈরি রাখা হয় বিশেষজ্ঞ দল। অখিলেশ বলেন, "মুখ্যমন্ত্রী খবর রাখছেন। টিম তৈরি হয়েছে।"

নিতিনের অসুস্থতার কথা যদিও সরাসরি মানতে চাননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তষ তিনি বলেন, "ভিত্তিহীন কথা। অসুস্থ হননি। প্রোটোকল অনুযায়ী চেকআপ করা হয়েছে।"

বিজেপি সাংসদ রাজু বিস্তের বাড়ি যান কেন্দ্রীয় মন্ত্রী

তবে শিলিগুড়িতে অনুষ্ঠান সেরে এ দিন ডালখোলায় জাতীয় সড়ক ও উড়ালপুল উদ্বোধনেরও কথা ছিল নিতিনের। কিন্তু সেখানে না গিয়ে তিনি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের মাটিগাড়ার বাড়িতে যান। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন।

তবে এই প্রথম নয়। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রের আহমেদ নগরে প্রচার চলাকালীন অজ্ঞান হয়ে যান নিতিন। আবার ওই বছরই অগাস্ট মাসে মহারাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। সেই সময় মঞ্চেই বসে পড়েন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget