এক্সপ্লোর

Shaan: মঞ্চে শিল্পী শান, উত্তরপাড়া প্যারীমোহন কলেজে বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে আহত ৪

Hooghly News: প্যারীমোহন কলেজ ফেস্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, সামলাতে পুলিশের লাঠি।

উত্তরপাড়া: ক্ষত এখনও সারেনি পুরোপুরি। তিলোত্তমায় এসে শিল্পী কেকে-র (Singer KK Demise) মৃত্যু মানতে পারেননি অনুরাগীরা। তার মধ্য়েই উত্তরপাড়ায় কলেজ ফেস্টে শানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়া ভিড় (Shaan)।  হুড়োহুড়িতে ৪ জন আহত  হয়েছেন বলে খবর (Uttarpara College Fest)। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে।

উত্তরপাড়ায় কলেজ ফেস্টে শানের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা

কলকাতার পর এ বার উত্তরপাড়ার প্যারীমোহন কলেজ আয়োজিত ফেস্টে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল (Raja Peary Mohan College)। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। বৃহস্পতিবার কলেজ ফেস্টের শেষ দিনে শানের অনুষ্ঠান ছিল। তাতে ভিড় উপচে পড়ে।  তাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়।

কলেজের পাশেই স্কুলের মাঠে শানের অনুষ্ঠান ছিল। সেখানে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে চার জন আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে পুলিশকে। এ ব্যাপারে এখনও কলেজ কর্তৃপক্ষ কিংবা উদ্যোক্তাদের প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: Music Video: বর্ষশেষে অনুরাগীদের জন্য নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন শ্রীমা ভট্টাচার্য

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঞ্চে তখন 'সাওয়ারিয়া' ছবির জনপ্রিয় গান 'জব সে তেরে ন্যায়না' গাইছেন শান। আচমকাই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়িতে শুরু হয় ধাক্কাধাক্কি। কয়েক জন পড়েও যান মুখ থুবড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষ মেশ করতে হয় লাঠিচার্জও। 

চলতি বছরই ৩১ মে কলকাতার কলেজের ফেস্টে ছিলেন শিল্পী কেকে। সেই অনুষ্ঠান সেরে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই সময়ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা, উপচে পড়া ভিড় নিয়ে প্রশ্ন ওঠে। জানা যায়, নির্ধারিত সংখ্যার চেয়ে ঢের বেশি দর্শক ঢুকে পড়েছিলেন অনুষ্ঠান দেখতে। তাতে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। গলদঘর্ম অবস্থায় মঞ্চ থেকে কেকে-র ছবিও সামনে আসে।

৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসে জীবিত ফেরেননি কেকে

সেখানে গান গাইতে গাইতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন কেকে। হোটেলেও ফিরে যান। কিন্তু সেখানেও অসুস্থতা কাটেনি। হোটেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত (KK Death) বলে ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget