এক্সপ্লোর

Election 2026: বিজেপি প্রার্থী যখন চিকিৎসক! প্রচারে বেরিয়ে ভোটারের বাড়ি গিয়ে প্রেসক্রিপসন লিখলেন ডাক্তারবাবু

Election Campaigning 2026: মঙ্গলবার সিঙ্গুর-এর ২ নং পঞ্চায়েত এলাকার রতনপুরে প্রচার করছিলেন সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি প্রার্থী প্রচারের মাঝে অসুস্থ ভোটারের চিকিৎসা করেন।
  • সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস ডাক্তারের পেশায় যুক্ত।
  • সিপিআইএম প্রার্থী প্রচার থামিয়ে রক্তদান করে সাহায্যের হাত বাড়ান।
  • প্রার্থীরা নিজেদের মানবিক রূপ দেখিয়ে ভোটারদের মন জয় করছেন।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: ভোট আসতেই ধরা পড়ছে, প্রচারের হরেক রকম ছবি। কেউ সাধারণ মানুষকে আকর্ষণ করতে জিলিপি ভাজছেন ও কেউ গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছেন! কেউ আবার রুটি বেলে দিচ্ছেন, কেউ কাটছেন খড় ও! নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া জুড়ে দখল নিচ্ছে নির্বাচনী প্রচারের বিভিন্ন ছবি। কেউ সেই ছবি দেখে মজা পাচ্ছেন তো, কেউ কেউ আবার কটাক্ষ ও করছেন। তবে এরই মধ্যে উঠে আসছে মানবিকতার ছবি ও। ঠিক যেমন ছবি ধরা দিল, সিঙ্গুর। সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস প্রচারের বেরিয়ে, চিকিৎসা করলেন অসুস্থ ভোটারের!

ভোটপ্রচারে মানবিকতার ছবি

মঙ্গলবার সিঙ্গুর-এর ২ নং পঞ্চায়েত এলাকার রতনপুরে প্রচার করছিলেন সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস। প্রচারের সময়ে এলাকার এক বাসিন্দা বিজেপি প্রার্থীকে অনুরোধ করেন, তাঁর শাশুড়ির চিকিৎসা করে দেওয়ার জন্য। সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস পেশায় হাড়ের চিকিৎসক। এলাকার ভোটারের আবেদনে তিনি সোজা পৌঁছে যান তাঁর বাড়ি। বাড়িতে শয্যাশায়ী ছিলেন তাঁর অসুস্থ শাশুড়ি। হাড়ের চিকিৎসক তথা সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী সোজা তার বাড়িতে যান। প্রবীণ মহিলা অসুস্থতার কারণে বিছানায় শুয়েই ছিলেন। সেখানে গিয়ে তাঁর কাগজপত্র, প্রেসক্রিপশন দেখেন সিঙ্গুর বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস। তাঁর কী কী শারীরিক অসুবিধা রয়েছে, সেটা জিজ্ঞাসা করেন। পরীক্ষা করেন অসুস্থ ব্যক্তির এক্স-রে প্লেট ও। এরপরে রোগীর প্রয়োজনীয় চিকিৎসকা করেন, তাঁকে ওষুধ দেন ও অন্যান্য চিকিৎসার পরামর্শ দেন।

ভোটপ্রচারে বেরিয়ে রক্তদান

তবে এই প্রথম নয়, এর আগেও ভোটপ্রচারে বেরিয়ে দেখা গিয়েছিল প্রার্থীর মানবিক রূপ। নদিয়ার কল্যাণী বিধানসভার সিপিআইএম প্রার্থী সবুজ দাস। নির্বাচনের আগে যথারীতি প্রচার চালাচ্ছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। তবে, শনিবার সন্ধ্যায় তিনি খবর পান, এক রোগীর "O" নেগেটিভ রক্তের প্রয়োজন। খবর এসে পৌঁছায় কল্যাণী বিধানসভা সিপিআইএম প্রার্থী সবুজ দাসের কাছে। সে সময়ে যথারীতি নির্বাচনের প্রচার করছিলেন সবুজ দাস। খবর পেয়েই প্রচার ফেলে ছুটে যান কল্যাণী জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেখানেই এক ইউনিট রক্তদান করে আবার ফের প্রচারে যোগ দেন প্রার্থী। সবুজ দাস বলেন, 'এটার সঙ্গে ভোট প্রচারের কোনও সম্পর্ক নেই। সারাবছরই এই ধরণের কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। নিয়মিত রক্তদান করি।' সবুজ জানান, তাঁর নিজের রক্তই "O" নেগেটিভ। সেই কারণেই সরাসরি ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করেন তিনি। রক্ত পেয়ে খুশি রোগীর পরিজনেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget