এক্সপ্লোর

Sitrang Update : কলকাতায় কতটা বৃষ্টি সিত্রাং-এর প্রভাবে ? কোন কোন জেলায় বৃষ্টি সবথেকে বেশি?

সাগর থেকে ৪৩০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সিত্রাং। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা ( Sitrang ) । মঙ্গলবার ভোরে  ল্যান্ডফল করবে সিত্রাং । ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। 

  • ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • কাল থেকেই চার জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
  • আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে।
  • কলকাতা ও হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়।
  • উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।

    অন্যদিকে,  সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো। 

    ইয়াস, আমফান, আয়লার ক্ষত এখনও রাজ্যের বুকে দগদগে হয়ে রয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আরেক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। ধেয়ে আসছে সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে তাইল্যান্ড। 

    দুর্যোগ মোকাবিলায় রাজ্যে কী উদ্যোগ
    দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই রাজ্যজুড়ে ঘনাচ্ছে সিত্রাং-এর মেঘ। নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা, 
    কলকাতা থেকে হলদিয়া পুরসভা, জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিল করেছে।
    প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। শুকনো খাবার, সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর,  দুর্যোগ মোকাবিলায়, রাজ্যের ৭টি জেলায় মোতায়েন রয়েছে, NDRF-এর ১৪টি টিম। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগনায় ৪টি, পূর্ব মেদিনীপুরে ৩টি উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ২টি করে,  এছাড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় একটি করে টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, বাংলা-ওড়িশা সীমান্তে, প্রচার চালাচ্ছে NDRF। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশ ও NDRF-এর তরফে মাইকে প্রচার চলছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লাড সেন্টারগুলির অবস্থা। হিঙ্গলগঞ্জে হেমনগর কোস্টাল থানার তরফেও মাইকে প্রচার করা হচ্ছে।  

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget