এক্সপ্লোর

Alipurduar: রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে ষষ্ঠবর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যাল

Alipurduar News Update: এই ষষ্ঠবর্ষ বার্ড ফেস্টিভ্যাল চলবে ৬ জানুয়ারি থেকে ৯ ই জানুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যালে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাখি বিশেষজ্ঞসহ অংশগ্রহন করেছেন ২২ জন পর্যবেক্ষক।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শুরু হল ষষ্ঠবর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যাল (Bird Festival)। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া। উপস্থিত ছিলেন বন দফতরের উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ। 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এই ষষ্ঠবর্ষ বার্ড ফেস্টিভ্যাল চলবে ৬ জানুয়ারি থেকে ৯ ই জানুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যালে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাখি বিশেষজ্ঞসহ অংশগ্রহন করেছেন ২২ জন পর্যবেক্ষক। বন দফতর সূত্র খবর, রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রকে স্থায়ী করে প্রতিদিন অংশগ্রহনকারিরা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ৬ টি স্থানে পাখি পর্যবেক্ষনের সুবিধা গ্রহন করবে। সকাল ৬ টা থেকে শুরু করে চলবে বিকেল পর্যন্ত। মাঝে মধ্যাহ্নের বিরতি। এরপর সন্ধ্যায় থাকছে টেকনিক্যাল সেশন। সংরক্ষন এবং সচেতনতা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা। এভাবেই চলবে ৯-ই জানুয়ারি পর্যন্ত। জঙ্গলের মাঝে টেন্ট করে রাত্রি যাপনের ব্যাবস্থা থাকছে অংশগ্রহনকারি পাখি পর্যবেক্ষকদের। বনদফতর সূত্রে খবর, এই মুহুর্তে বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রায় চারশোর বেশি পাখির তালিকা রয়েছে। যা আরো বাড়বে বলেই আশাবাদি তারা। পাশাপাশি পাখি সংরক্ষন এবং সচেতনতাও বৃদ্ধিপাবে বলে ধারনা বক্সা বন দফতর কর্তৃপক্ষের। 

প্রথমবার এই বার্ড ফেস্টিভ্যালে অংশগ্রহন করে আপ্লুত পাখি বিশেষজ্ঞ তথা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় রিসার্চ এসোসিয়েট ডঃ অমিতাভ মজুমদার। তিনি সারা ভারতের ১৩৩১-টি পাখির বৈশিষ্ঠ্য নিয়ে বই লিখলেও ডুয়ার্সের বক্সায় তার এবারই প্রথম। ফলে হিমালয়ের পাদদেশে এই জীব-বৈচিত্রের মাঝে দূর্লভ কিছু পাখির সন্ধান পাবেন বলেই আশাবাদি তিনি। একইভাবে আশাবাদী প্রতি বছর অংশগ্রহনকারী অপর এক পরিবেশ কর্মী তথা পাখি বিশেষজ্ঞ অনিমেশ বসু। তিনি বলেন, জীব-বৈচিত্র্যে ভরা বক্সায় প্রতিবারই নতুন করে তালিকাভূক্ত হয় ২/১ টি পাখি। তবে শুধু পাখি দেখা বা চেনা নয়, সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ন। সেই বার্তাটাই যাতে যায় সেটাই মূল লক্ষ।

মত্ত প্রধান শিক্ষক, তালা স্কুলে

প্রধান শিক্ষক বিরুদ্ধে মত্ত অবস্থায় স্কুলে আসার অভিযোগ তুলে বৃহস্পতিবারই হুগলির আরামবাগের ডিহালপাড়া প্রাইমারি স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুল থেকে বের করে দেওয়া হয় প্রধান শিক্ষক অরুণকুমার সিংহকে। শুক্রবার সকালও স্কুলের গেটে তালা ঝুলিয়ে রাখেন অভিভাবকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget