এক্সপ্লোর

Darjeeling Snowfall: সান্দাকফু ঢাকল বরফে! দার্জিলিং ম্য়ালে কি বরফ পড়ল?

Snowfall in Sandakphu: সান্দাকফু পাহাড়ে বরফ পড়েছে। যা মরসুমের প্রথম তুষারপাত বলেই জানানো হয়েছে।

মোহন প্রসাদ, দার্জিলিং: ঘূর্ণিঝড় মিগজাউমের (cyclone michaung) প্রভাবে বিধ্বস্ত চেন্নাই। তার প্রভাবে বাংলার (West Bengal Weather) আবহাওয়াতেও বৃষ্টির প্রকোপ। ভরা ডিসেম্বরে মেঘে ঢেকেছে আকাশ, বৃষ্টিও হচ্ছে। হোঁচট খেয়েছে শীত। এই সময়েই হাসি ফোটাল তুষারপাতের খবর। 

পশ্চিমবঙ্গের সান্দাকফুতে হল তুষারপাত (Snowfall in Sandakphu)। যা পর্যটকদের জন্য অত্যন্ত খুশির খবর। সান্দাকফু পাহাড়ে বরফ পড়েছে। যা মরসুমের প্রথম তুষারপাত বলেই জানানো হয়েছে। দার্জিলিং (Darjeeling Hills) পাহাড় এলাকার বিভিন্ন জায়গায় হঠাৎ বৃষ্টি হয়েছে। তার জেরে প্রবল ঠান্ডাও পড়েছে। কার্শিয়াংয়েও বৃষ্টি পড়েছে এবং তার জেরে বেশ ঠান্ডা পড়েছে। 

বরফে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাস্তা সাদা-বাড়ির ছাদও সাদা। তার মধ্যেই গুঁড়োগুঁড়ো বরফ ঝরে পড়ছে- দেখা যাচ্ছে ভিডিওয়।

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

ফের বরফ পড়বে?
এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে,শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে। তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। 

আরও পড়ুন: পিঠে ঝুড়ি, হাতে কুঁড়ি! চা তুললেন মমতা! আর কী করলেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget