এক্সপ্লোর

TET: কোথাও বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! ৫ বছর পরেও নির্বিঘ্নে হল না টেট

বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 

কলকাতা: ৫ বছর পরে টেট, তাও হল না নির্বিঘ্নে। কোথাও পরীক্ষা শেষের পরে বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! দিনভর টেট নিয়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত ভোগান্তি। বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 

শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোলের আবহে রবিবার হয়ে গেল প্রাথমিকের টেট। এবারই প্রথম OMR শিটের একটি কপি হাতে পেলেন পরীক্ষার্থীরা। পাশাপাশি কন্ট্রোল রুম থেকে গোটা পরীক্ষা ব্যবস্থার ওপর নজরদারি চালাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আশঙ্কাপ্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি। বলেছিলেন, পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আজ TET নিয়ে শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। এই অবস্থায়, পর্ষদ সভাপতির আশঙ্কাপ্রকাশ নিয়ে কটাক্ষ করেছে বিরোধিরা।

তবে নির্বিঘ্নে হল না কিছুই। টেট শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পড়লেন বহু পরীক্ষার্থী। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে যান বেশ কয়েকজন। গাড়িতে আটকে পড়েন ইনভিজিলেটররাও। অন্যদিকে বাঁকুড়ায় প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।

নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই শেষ হল প্রাথমিকের টেট। তবে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি না মেলায় সমস্যায় পড়লেন বহু পরীক্ষার্থী। বোলপুরে পথ অবরোধ করলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে হিন্দু স্কুলেও বাধা মুখে পড়েন পরীক্ষার্থীরা। পরে দুই স্কুলেই সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ।

TET-এ বায়োমেট্রিক নিয়ে উঠল একাধিক অভিযোগ। তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে। বায়োমেট্রিকের অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। সুতির একটি কলেজেও হয়নি বায়োমেট্রিক। যদিও রেজাল্টে এর কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। 

TET শেষ হলেও, বায়োমেট্রিক নিয়ে থেকে গেল নানা অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। শহরের পাশাপাশি জেলাতেও দেখা দিল সমস্যা

তীর্থপতি ইনস্টিটিউশনে বায়োমেট্রিক সমস্যা। অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী। সুতির কলেজে হল না বায়োমেট্রিক।  স্বচ্ছতা বজায় রাখতে, এবার প্রত্যেক TET পরীক্ষার্থীর বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

কিন্তু, রবিবার দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে, পরীক্ষা শুরুর আগে কয়েকজনের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের পর সমস্যা দেখা দেয়। তাঁদের জানানো হয়, পরীক্ষা শেষে বাকিদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। কিন্তু, দুপুর আড়াইটায় পরীক্ষা শেষের পর দেখা যায় বায়োমেট্রিক কিট নেই। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। 

শুভেন্দু অধিকারীর প্রশ্নফাঁস-অভিযোগের জবাবে পরীক্ষা বানচালের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী। বললেন, বিরোধীদের একাংশ চক্রান্ত করছে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget