এক্সপ্লোর

Bankura News:মদ্যপ অবস্থায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, বাঁকুড়ার ঘটনায় হইচই

Son Arrested:মদ্যপ অবস্থায় প্রথমে বেধড়ক মারধর, তার পর বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানার মাগুরা গ্রামের ঘটনা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: মদ্যপ অবস্থায় প্রথমে বেধড়ক মারধর, তার পর বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের (Son Allegedly Killed Father) বিরুদ্ধে। বাঁকুড়ার (Bankura News) জয়পুর থানার মাগুরা গ্রামের ঘটনা। মৃতের নাম রাখাল দাস বলে জানিয়েছে পুলিশ। বয়স ৫৭ বছর। অভিযুক্ত সন্দেহে তাঁর বড় ছেলে, সুমন দাসকে গ্রেফতার করা হয়েছে।

কী জানা গেল?
স্থানীয় সূত্রে খবর, এলাকয় একটি দোকানে কাজ করতেন রাখাল দাস। গতকাল, সোমবার রাতে দোকানের কাজ সেরে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয় প্রৌঢ়ের। বচসা চূড়ান্ত আকার নিলে মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসে বাবার টু্ঁটি টিপে ধরে সুমন, অভিযোগ এমনই। পরে ছোট ছেলে বাবাকে ছাড়াতে গেলে লাঠি দিয়ে ভাই ও বাবা, দুজনকেই বেধড়ক মারধর করে সুমন, আরও অভিযোগ। ছেলের লাঠির আঘাতে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাখাল। পরে তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসারত অবস্থায় রাখালের মৃত্যু হয়। এরপরই জয়পুর থানার পুলিশ অভিযুক্ত হিসেবে সুমনকে গ্রেফতার করে। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ঘটনা...
গত এপ্রিলে সন্তানদের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ ওঠে নরেন্দ্রপুরে। নাম জড়ায় মৃতের স্ত্রীরও। জানা যায়, নিজের বাড়িতেই খুন হতে হয়েছিল ৪২ বছর বয়সি শেখ গোলাম মোহাম্মদকে। । ঘটনাটি ঘটেছিল নরেন্দ্রপুর থানায় এলাকার খেয়াদা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর খুদিরাবাদ গ্রামে। খুনের অভিযোগ ছিল মৃত ব্যক্তির স্ত্রী ও তার দুই ছেলের বিরুদ্ধে। মৃতের মা এবং ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মৃতের বড় ছেলে সাহিল মোহাম্মদ, ছোট ছেলে সাব্বির মোহাম্মদ, ও মৃতের স্ত্রী ওশিদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই তিন জন স্বীকার করেন. তাঁরাই খুনের নেপথ্যে। মৃত ব্যক্তি পেশায় গাড়ি চালক ছিলেন। বেশ কিছুদিন তাঁর গাড়ি বন্ধ থাকায় রোজগার কমে যায়। সংসার চালানোর ক্ষেত্রে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে ওই মৃত ব্যক্তির বচসা ও ঝামেলা চলছিল কয়েকদিন ধরে। রাগ করে অভিমানে দু-তিন দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন শেখ গোলাম মোহাম্মদ। ঘটনার আগের দিন সকালে আবার বাড়িতে ফিরে আসেন তিনি। তার পরদিন সকালে মৃতের মায়ের কাছে খবর যায়, ছেলে মারা গিয়েছেন। তখনই মা, বাকিদের নিয়ে থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। মা ও মৃতের ভাইদের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে নিয়ে গিয়েছিল পুলিশ।

 

আরও পড়ুন:"দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়", মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে বিঁধলেন শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget