এক্সপ্লোর

Malda News: ভাঙন-দুর্গতদের সঙ্গে বচসা! কোন কথা শুনেই গ্রেফতারির হুমকি TMC বিধায়কের?

Ganga Erosion: রতুয়ায় ভাঙনের ফলে বাড়ছে আশঙ্কা। সেই এলাকা দেখতে গিয়েই হয় সমস্যা।

করুণাময় সিংহ, মালদা: দুর্যোগের ভ্রুকুটি না থাকলেও, মালদার মানিকচকে ভাঙল গঙ্গার বাঁধ। হু-হু করে জল ঢুকছে ভূতনির কেশরপুর এলাকায়। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে জলের তোড়ে ভেঙে যায় স্থায়ী নদী বাঁধ। বালির বস্তা দিয়ে অস্থায়ী রিং বাঁধ তৈরি করা হয়েছিল। গতকাল রাতে সেই বাঁধও ভেঙে যায়। ভূতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

মালদার রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। এই পরিস্থিতিতে রতুয়ায় ভাঙন দেখতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক। তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছয় যে ভাঙন-দুর্গতকে গ্রেফতারের নির্দেশও দিয়ে দেন তিনি। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিলেন মহকুমা শাসক। 

ভাঙন নিয়ে সমস্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে ওই  এলাকায় গিয়েছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে প্রায় তর্কাতর্কি শুরু হয়ে যায় গ্রামবাসীদের একাংশের। তাঁকে বলতে শোনা যায়, 'চিফ ইঞ্জিনিয়ার এসেছেন। SDO সাহেব এসেছেন। মহানন্দা ইরিগেশন এসেছে, তারা টেকনিক্যাল। তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পার না। বুঝেছ?' তখন পাল্টা এক গ্রামবাসীকে বলতে শোনা যায়, 'আমরা থাকছি না তাহলে চলে যাচ্ছি। চলো, আমরা সব পাবলিক চলে যাই। ওঁরা যা ইচ্ছে তাই করুন।' তখনই রেগে যান বিধায়ক। তাঁকে বলতে শোনা যায়, 'ওকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করুন তো।' সেইসময়েই অবস্থা সামাল দিতে যান চাঁচলের মহকুমা শাসক। তিনি বলতে থাকেন, 'আপনার বয়স হয়েছে, রাগবেন না, রাগবেন না।'

প্রতি বছর মালদার এই এলাকায় গঙ্গা ভাঙনে জেরবার হন গ্রামবাসীরা। এবারও একই ছবি।  এখন মালদায় বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। ফলে বেশ কিছুদিন ধরে রতুয়া ও মানিকচকে শুরু হয়েছে ভাঙন। রতুয়ার শ্রীকান্তটোলা এলাকায় নদী গিলে খাচ্ছে চাষের জমি। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি। রবিবার প্রশাসনিক কর্তা ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে ভাঙন পরিদর্শনে যান রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাঁদের সামনে সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। আর তখনই মেজাজ হারান তৃণমূল বিধায়ক। ভাষার সংযমও হারিয়ে ফেলেন তিনি। 

চাঁচলের মহকুমাশাসক বলছিলেন, 'ফুলহার বিপদসীমার উপর দিয়ে বইছিল। ওখানে কিন্তু ভাঙনটা বন্ধ হয়ে গেছে। সেই কাজটাই এখানে করা হবে।' তখন এক গ্রামবাসী বলেন, 'বাঁশ লাগবে স্যর, বাঁশ লাগবে।' সেই সময়েই রেগে যান রতুয়ার বিধায়ক। তাঁকে বলতে শোনা যায়, 'কী হয়েছে? শাট আপ...চোপ...চোপ।' রতুয়ার ওই বাসিন্দা বিষ্ণুপ্রসাদ শরাফ বলেন, 'আমি দাবি তুলেছিলাম এখানে বস্তা দিলে হবে না...বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। MLA সাহেব রেগে গেল, চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম।' রতুয়ার আরেক বাসিন্দা শচীন মণ্ডলের অভিযোগ, '২-৩টে গ্রাম নষ্ট হয়ে গেল, কেন হল না? এখন বলছে এ বাঁধব এ ফেলব...কেন এখন হচ্ছে?'

চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় বলেন, 'আজকে থেকে কাজ শুরু হবে, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবে। যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা হবে।'

বিধায়কের মেজাজ হারানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর কটাক্ষ, 'বিপদগ্রস্ত মানুষ বলতেই পারেন। তাঁদেরকে গ্রেফতারের হুমকি দিতে হবে কেন? ভয় দেখানোর কী আছে?'

মানিকচকেও পাড় ভাঙছে গঙ্গার। অস্থায়ী রিং বাঁধ ভেঙে শনিবার রাত থেকে জল ঢুকতে শুরু করেছে ভূতনির কেশরপুর এলাকায়। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আহত শিশুকে নিয়ে রাত জেগে, এবার কাটোয়ার হাসপাতালে মহিলাকে কুরুচিকর অঙ্গভঙ্গি ও অশালীন আচরণের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget