এক্সপ্লোর

Sonarpur : বাইকের সঙ্গে ধাক্কা লাগায় গাড়ি আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ !

Murder Attempt Allegation : দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল

সোনারপুর : বাইকের সঙ্গে ধাক্কা লাগায়, গাড়ি আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে সোনারপুরের (Sonarpur) সুভাষগ্রাম (Subhasgram) এলাকায়। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল।

খুনের চেষ্টা ?

পুলিশ সূত্রে খবর, এন্টালি থেকে বাইকে চড়ে চম্পাহাটিতে বাজি কিনতে এসেছিল দুই যুবক। দম্পতির গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগায়, শুরু হয় বচসা। অভিযোগ, স্বামীকে মারধরের পর, তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। এরপর স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে পাল্টা মারধর করে বলে অভিযোগ। আহত এক অভিযুক্ত হাসপাতালে চিকিত্সাধীন। সোনারপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।

অন্যদিকে, বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায়, পাটুলিতে দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ইট মেরে ভেঙে দেওয়া হয় দরজার কাচ। আটক মূল অভিযুক্ত। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করার পাশাপাশি, গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন এক প্রতিবেশী ও তাঁর দুই বন্ধু। প্রতিবাদ করায়, তিনজনে মিলে স্বামীকে মারধর করেন। প্রতিবাদ করায় স্ত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অপর একটি ঘটনায়, কালীপুজোর মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায়, আক্রান্ত দম্পতি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত দম্পতি বাড়ির পাশেই কালীপুজো করেন। অভিযোগ, গতকাল মণ্ডপ ভাঙচুর করে একদল মত্ত দুষ্কৃতী। বাধা দেওয়ায় দম্পতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতি হাসপাতালে ভর্তি। ৭ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।

আগেও এমন ঘটনা-

পুকুর ভরাটের বিরোধিতা করায় সম্প্রতি দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছিল মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তের নির্দেশ দেন জেলাশাসক।  

আরও পড়ুন ; বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় পাটুলিতে দম্পতিকে 'মারধর'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget