এক্সপ্লোর

South 24 Paragana : আইপ্যাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার অভিযুক্ত

South 24 Paragana : ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার পর শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।

জয়দীপ হালদার, নামখানা : আইপ্যাকে চাকরি করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। প্রশান্ত কিশোরের সংস্থার FIR-এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের (Jharkhand) মধুপুরে হানা দিয়ে নামখানার এক বাসিন্দাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ প্রায়ই সামনে আসে। এবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা I-PAC-এ চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল।

তদন্ত নেমে ঝাড়খণ্ডের মধুপুরে হানা দিয়ে শুক্রবার সোমনাথ মণ্ডল নামে দক্ষিণ ২৪ পরগনার নামখানার বসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার পর শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার মণ্ডল বলেন, ধৃতের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেগুলো চেক করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার শঙ্খ দাস নামে আইপ্যাক সংস্থার এক কর্মী নামখানা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নামখানার বাসিন্দা সোমনাথ মণ্ডল সোশাল মিডিয়ায় I-PAC-এ চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভুয়ো ফর্ম ফিলআপ করিয়ে টাকা আদায় করছেন।

আরও পড়ুন ; সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ধৃত ব্যক্তি চাকরি দেওয়ার নামে কত টাকা আত্মসাৎ করেছেন ? কত জনের থেকে টাকা নিয়েছেন ? কোন কোন এলাকা থেকে টাকা সংগ্রহ করা হয়েছে? পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে এই সব প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে। 

প্রসঙ্গত, চলতি মাসেই সিভিক ভলান্টিয়ারের চাকরি (Civic Volunteer Job) দেওয়ার নাম করে প্রতারণার খবরে চাঞ্চল্য ছড়ায় মালদার (Malda) সাহাপুর এলাকায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। শাসকদলের মদতেই এই ধরনের প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগে সরব হয় বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, শাসকদল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তাই গ্রেফতার হচ্ছে। 

সিভিক ভলান্টিয়ার পদে চাকরির নামে প্রতারণা

জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার পদে ১০০ শতাংশ সুনিশ্চিত চাকরির বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করে জালিয়াতির কারবার চলছিল পুরাতন মালদার সাহাপুর এলাকায়। গত ৬ বছর ধরে পুলিশ প্রশাসনের দফতরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছিল এই কারবার। ১০০ শতাংশ চাকরি পাওয়া যাবে এমন বিজ্ঞাপন দিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই বেসরকারি সংস্থা। অবশেষে রাজ্য পুলিশ দফতরের সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে আসে জেলার পুলিশ কর্তাদের। শুরু হয় তদন্ত। তদন্ত চলাকালীন যা দেখতে পান পুলিশকর্তারা, তাতে তাঁদের চোখ কপালে ওঠে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজ্য পুলিশের দফতরে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা হয়। তারইমাঝে প্রকাশ্যে আসে একটি ভয়েস রেকর্ডিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভয়েস রেকর্ডিংয়ে এমন বিজ্ঞাপন সামনে আসতেই নড়েচড়ে বসে মালদা জেলার পুলিশ প্রশাসন। দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এক বেসরকারি সংস্থার মালিককে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ বিধানসভায় গিয়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়
আজ বিধানসভায় গিয়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

ভিডিও

Abhishek Banerjee | সেবার আড়ালে 'জালিয়াতির' আশ্রয়? ভুল চিকিৎসা, খুদে শিশুর হাত বাদ! ভয়াবহ অভিযোগ
TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯
Madan Mitra | মদনের শিবির বদলে উত্তর ২৪ পরগনায় জল মাপছেন অন্য নেতারা
Rath Yatra 2026 : গড়িয়াহাটে ট্রাম রথযাত্রা, যোগ দিলেন রূপা গঙ্গোপাধ্যায়
Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget