এক্সপ্লোর

Malda News: সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এক বেসরকারি সংস্থার মালিককে। এই কারবারের এক মূলচক্রী সুমন গুপ্তকে গ্রেফতার করার পরই তাকে জেরা করে এই ঘটনায় জড়িয়ে থাকা অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: সিভিক ভলান্টিয়ারের চাকরি (Civic Volunteer Job) দেওয়ার নাম করে প্রতারণার খবরে চাঞ্চল্য ছড়াল মালদার (Malda) সাহাপুর এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাসকদলের মদতেই এই ধরনের প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগে সরব বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, শাসকদল এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তাই গ্রেফতার হচ্ছে। 

সিভিক ভলান্টিয়ার পদে চাকরির নামে প্রতারণা

জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার পদে ১০০ শতাংশ সুনিশ্চিত চাকরির বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করে জালিয়াতির কারবার চলছিল পুরাতন মালদার সাহাপুর এলাকায়। গত ৬ বছর ধরে পুলিশ প্রশাসনের দফতরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছিল এই কারবার। ১০০ শতাংশ চাকরি পাওয়া যাবে এমন বিজ্ঞাপন দিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই বেসরকারি সংস্থা। অবশেষে রাজ্য পুলিশ দফতরের সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে আসে জেলার পুলিশ কর্তাদের। শুরু হয় তদন্ত। তদন্ত চলাকালীন যা দেখতে পান পুলিশকর্তারা, তাতে তাঁদের চোখ কপালে ওঠেয পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজ্য পুলিশের দফতরে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা হয়। তারইমাঝে প্রকাশ্যে আসে একটি ভয়েস রেকর্ডিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভয়েস রেকর্ডিংয়ে এমন বিজ্ঞাপন সামনে আসতেই নড়েচড়ে বসে মালদা জেলার পুলিশ প্রশাসন। দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এক বেসরকারি সংস্থার মালিককে। এই কারবারের এক মূলচক্রী সুমন গুপ্তকে গ্রেফতার করার পরই তাকে জেরা করে এই ঘটনায় জড়িয়ে থাকা অন্যান্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সারা রাজ্যেই এই প্রতারণা চক্র ছড়িয়ে রয়েছএ বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন - Malda Weather Forecast: আজ মূলত আংশিক মেঘলা আকাশ, কেমন থাকবে মালদার আজকের আবহাওয়া?

আরও জানা যাচ্ছে, কেবলমাত্র মালদা জেলাতেই সিভিক ভলান্টিয়ার পদে নিয়োদের ক্ষেত্রে এই বিজ্ঞাপন দেওয়া হয়নি ওই প্রতারণা চক্রের পক্ষ থেকে। বিজ্ঞাপনে উল্লেখ রয়েছে গোটা রাজ্যের নিয়োগের কথা। তদন্তকারী পুলিশকর্মীদের অনুমান, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাঁরা আরও জানাচ্ছেন যে, জেরায় ধৃত সুমন গুপ্ত জানিয়েছে যে সে নির্দোষ। শিলিগুড়ির বাসিন্দা জয়ন্ত প্রামাণিক নামে এক ব্যক্তির কাছ থেকে সে এই তথ্য পেয়েছিল।

তদন্তকারী পুলিশকর্মীরা জানিয়েছেন, তাঁদের অনুমান বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আড়ালেই চলত এই কারবার। এই ঘটনার সামনে আসতেই শাসক দলকে বিঁধেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান, শাসকদলের মধ্যেই এই ধরনের ভুয়া সংস্থা গজিয়ে উঠছে। কেবলমাত্র ওই এলাকার নয় জেলা জুড়ে এই ধরনের প্রতারণা চক্রের ফাঁদ পাতা হয়েছে।

যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, স্বচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সক্রিয় রাজ্যের পুলিশ। তাই প্রতারণা চক্রটি ধরা পড়ে এবং দোষী গ্রেফতারও হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কখনোই প্রশ্রয় দেয় না। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget