এক্সপ্লোর

South 24 Paragana : ফের ধাক্কা তৃণমূলে, অধীরের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান ৫০০-র বেশি কর্মী-সমর্থকের

Magrahat : দলত্যাগী তৃণমূল নেতা খয়রুল লস্কর তৃণমূল বিধায়ক নমিতা সাহার বিরুদ্ধে দল পরিচালনায় একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন

গৌতম মণ্ডল, মগরাহাট (দক্ষিণ ২৪ পরগনা) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে তৃণমূলে 'রক্তক্ষরণ' অব্যাহত। মালদা, মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Paragana) তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ৫০০ জনের বেশি কর্মী-সমর্থক।

তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকা। এহেন মগরাহাটের কলসে গতকাল সন্ধ্যায় চলে যোগদান কর্মসূচি। প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে পতাকা তুলে নেন মগরহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি খয়রুল লস্কর-সহ ৫০০ জনের বেশি তৃণমূল কর্মী-‌সমর্থক। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটে এই দলবদলের প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

দলত্যাগী তৃণমূল নেতা খয়রুল লস্কর তৃণমূল বিধায়ক নমিতা সাহার বিরুদ্ধে দল পরিচালনায় একনায়কতন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দলের উচ্চ নেতৃত্বকে এ ব্যাপারে বলেও কোনও কাজ হয়নি। তাই তাঁর ক্ষোভ। তবে, নমিতা সাহাও পাল্টা দলত্যাগী নেতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ঘুরিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। দলে এই দলত্যাগের কোনও প্রভাব পড়বে না বলে মত বিধায়কের। 

এনিয়ে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা তথা দলের যুব সভাপতি বাপী হালদার বলেন, খয়রুল লস্করকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি।

দিন দু'য়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে মালদার রতুয়ায় তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন দেখা গিয়েছিল। প্রদীপ সাহার পর রতুয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন জেলা তৃণমূল নেতা তথা রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রীর স্বামী মোহাম্মদ হেসামুদ্দিন। 

আরও পড়ুন ; অভিষেকের নবজোয়ার যাত্রার আগে রতুয়ায় ফের ভাঙন তৃণমূলে

হেসামুদ্দিনের সঙ্গে প্রায় তিনশোরও বেশি তৃণমূল কর্মী দল ছাড়েন, যোগ দেন কংগ্রেসে। দুর্নীতির প্রতিবাদেই এই দলত্যাগ, মত সদ্য কংগ্রেসের যোগ দেওয়া তৃণমূল নেতা মহম্মদ হেসামুদ্দিনের। কংগ্রেস নেতা তথা সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরীর ব্যাখ্যা, মানুষ পরিবর্তন চাইছেন। তাই তৃণমূল ছাড়ছেন। তবে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।

২ মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়। আর তাতে সব হিসেব-নিকেশ উল্টে দেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। জোড়াফুল আর পদ্মের দাপাদাপির মাঝে পিষে যেতে যেতে জেতেন তিনি। জোটের শর্ত মেনে তাঁকে পিছন থেকে সমর্থন জোগান বামেরা। আর তাতেই বছর দুয়েক আগে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতে আসা তৃণমূলকে ধরাশায়ী করেন বায়রন। ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতে বিধানসভায় আসেন তিনি। 

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget