এক্সপ্লোর

South 24 Paraganas: পাথরপ্রতিমার লোকালয়ে কুমির, দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার

South 24 Paraganas News: পাথরপ্রতিমায় লোকালয়ে মিলল কুমিরের দেখা। দীর্ঘক্ষণের চেষ্টার পরে বন দফতরের (forest department) কর্মীদের জালে ধরা পড়ল কুমিরটি।

জয়দীপ হালদার, পাথরপ্রতিমা (দক্ষিণ ২৪ পরগণা): পাথরপ্রতিমায় (Patharpratima) লোকালয় থেকে উদ্ধার হল বিশালাকার কুমির (Crocodile)। আচমকা একটি পুকুরে প্রাণীটিকে দেখতে পেয়ে চিৎকারে ফেটে পড়েন বাসিন্দারা (local residents)। ছড়ায় চাঞ্চল্য (chaos)।

পাথরপ্রতিমায় লোকালয়ে কুমির।

পাথরপ্রতিমায় লোকালয়ে মিলল কুমিরের দেখা। দীর্ঘক্ষণের চেষ্টার পরে বন দফতরের (forest department) কর্মীদের জালে ধরা পড়ল কুমিরটি। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় দীপক মাইতি নামে এক ব্যক্তির পুকুরে গ্রামবাসীরা কুমিরটিকে প্রথম দেখতে পায়। জল থেকে গা ঝাড়া দিয়ে কুমিরটি পাড়ে উঠতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

এরপর তাকে ধরতে খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের বন দফতরকে। এরপর সেখান থেকে উদ্ধার করে কুমিরটিকে ভগবৎপুর কুমির প্রকল্পে রাখা হয়েছে। 

পাথরপ্রতিমার জগদ্দল নদীতে কুমির

কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার জগদ্দল নদীতে হঠাৎই ভেসে ওঠে কুমির। বড়সড় একটি কুমিরকে নদীর জলে দেখা যায়। পূর্ণবয়স্ক কুমিরটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন নদীর পাড়ে। রাখালপুর আড্ডির বাজারের কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে ওই কুমিরটি। দীর্ঘক্ষণ নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: 'রাজভবনকে কলুষিত করলেন ধনকড়,' রাজ্যপাল সমীপে বিজেপি-র দরবার নিয়ে কটাক্ষ তৃণমূলের

উল্লেখ্য, পাথরপ্রতিমায় মাঝেমধ্যেই কুমিরের আনাগোনা দেখা যায়। ২০২১ সালের মে মাসে ইয়াসের ঘূর্ণিঝড়ের পর কটালের দাপটে পাথরপ্রতিমার একটি গ্রামের পুকুরে কুমির চলে এসেছিল। কটালের জল ঢুকে পড়েছিল পাথরপ্রতিমা ভগবত্‍পুর কুমির প্রকল্পেও।

এর আগে একাধিকবার পাথরপ্রতিমায় কুমির ঢুকে পড়ার ঘটনা সামনে এসেছিল। ২০২০ সালের অক্টোবরেই নদী ছেড়ে পুকুরে ঢুকে পড়েছিল একটি কুমির। সেই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল গ্রামে। পাথরপ্রতিমার রাখালপুর গ্রামে এই ঘটনা ঘটেছিল।  

ঘটনার দিন দুপুরে স্থানীয় বাসিন্দা অভিমন্যু দাসের পুকুরে নামেন পরিবারের এক মহিলা। জলের মধ্যে বিশালাকার কোনও প্রাণীর নড়াচড়া টের পেয়েই পড়িমরি করে উঠে আসেন জল থেকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটে আসে লোকজন। আসেন পঞ্চায়েত প্রধান। খবর যায় থানা ও বন দফতরে। কিন্তু সন্ধে নেমে আসায়, কুমিরটিকে ধরা যায়নি। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। পরের দিন সকালে পুকুরের জল তুলে জাল ফেলে তোলা হয় কুমিরটিকে।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget