এক্সপ্লোর

South 24 Pargana: এলাকা দখল নিয়ে তৃণমূলের বিবাদ, গুলি বোমাবাজিতে ধুন্ধুমার

বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অবশ্য দায় চাপিয়েছেন আইএসএফ, আরএসপি ও বিজেপির ঘাড়ে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

শান্তনু নস্কর, হিন্দোল দে , বাসন্তী: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর (Basanti) তিতকুমার গ্রামে তৃণমূলের (TMC) বিবাদ। দু’পক্ষের মধ্যে বোমাবাজি। এলাকায় গুলি চলারও অভিযোগ। রাস্তায় পড়ে গুলির খোল। তৃণমূল পার্টি অফিসও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গণেশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা দিলীপ হালদারের মধ্যে টানাপোড়েন চলছে। অভিযোগ, তার জেরে গতকাল গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ ৫ জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অবশ্য দায় চাপিয়েছেন আইএসএফ, আরএসপি ও বিজেপির ঘাড়ে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, গুলির খোল। আর এই সবের সঙ্গে ফের জড়িয়ে গেলে সেই নাম বাসন্তী। পঞ্চায়েত ভোটের মুখে,তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ, পরপর বোমাবাজির শব্দে কেঁপে ওঠে তিতকুমার গ্রাম। গুলিও চলে বলে অভিযোগ! এলাকা দখল নিয়ে, তৃণমূল বিধায়ক ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধেছিল বলে দাবি করেছেন দলেরই একাংশ।

এমনকী ঘটনায় যে ৮জনকে পুলিশ গ্রেফতার করেছে, তাঁরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। ধৃতদের মধ্যে রয়েছেন আমঝাড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামীও। ধৃত তৃণমূল নেতার ছেলে অসিত সরকারের কথায়, এখানে দুটো দল আছে, একটি বিধায়ক শ্যামল মণ্ডলের অনুগামী জাহির খান ও পঞ্চায়েত মঞ্জুর খানের গোষ্ঠী। আমার বাবা যেহেতু জাহির খানের সঙ্গে চলত, তাই বাবাকে ফাঁসানো হয়েছে। দিলীপ হালদারের লোকজন এলাকা দখল করতে বোমাবাজি করেছে।

তৃণমূলের পঞ্চায়েত প্রধান আবার সরাসরি দলেরই বিধায়কের দিকে আঙুল তুলেছেন। যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে বিরোধীদের বিঁধেছেন তৃণমূল বিধায়ক। বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুর খানের কথায়, এরা সবাই তৃণমূল করে, মূলত এলাকায় অশান্তি সৃষ্টি করতে গোষ্ঠী তৈরি করতে চাইছেন জাহির খান। যারা গন্ডগোল করছে, তাদের ইগোর লড়াই আছে। একাধিকবার বসে মিটিয়েও দিয়েছি। কিন্তু সেই সমস্ত ঘটনা মূল নায়ক বিধায়ক। তাঁর প্রতিনিধিরা এসব করছে। সপ্তাহ খানেক আগে এখানে বোমাবাজির কথা বলেছিল, সেখানে গিয়ে উস্কানি দিয়েছিলেন বিধায়ক। সেই কারণে গতকালের গন্ডগোল।

২৭ অক্টোবর এই বাসন্তীতেই বিজেপির মণ্ডল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে  অর্থাৎ ৭ নভেম্বর বাসন্তীতে খড়ের গাদায় উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা। আর এবার গুলি-বোমায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা।  একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে FIR দায়ের হয়েছে। দু’দফায় গ্রেফতার করা হয়েছে ৮জনকে। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget