এক্সপ্লোর

South 24 Pargana News: এক সেতুতে জুড়বে গঙ্গাসাগর, খরচ হবে দেড় হাজার কোটি টাকা

Gangasagar Update: কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ৪ লেনের ব্রিজ।

সুমন ঘড়াই, কলকাতা: আর নদী পেরনোর সমস্যা থাকবে না। এবার এক সেতুতেই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে যাবে গঙ্গাসাগর (Gangasagar)। ওই সেতু বানানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। 

কোথায় তৈরি সেতু:
কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ (Sagar Island) পর্যন্ত মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ৪ লেনের ব্রিজ। গোটা কাজটি করতে খরচ হবে ১ হাজার ৫৪৮ কোটি টাকা। 

গঙ্গাসাগর ভারতের অন্য়তম উল্লেখযোগ্য তীর্থস্থান। প্রবাদ রয়েছে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্য়ার্থী। তাদের যাতায়াতের পথে পড়ে মুড়িগঙ্গা। সেই নদী পেরিয়ে পৌঁছতে হয় গঙ্গাসাগরে। মাঝরাস্তায় নদী থাকায় যাতায়াত একেবারে মসৃণ হয় না। এবার সেই সমস্যা কাটাতে ওই নদীর উপরই এবার তৈরি হচ্ছে ৪ লেনের ব্রিজ।

সেতুর খুঁটিনাটি:
কাকদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত ৪ কিলোমিটার লম্বা হবে এই ব্রিজ (Bridge)। মুড়িগঙ্গা নদীর ওপর আড়াই কিলোমিটার ও পার্শ্ববর্তী রাস্তা তৈরি হবে ২ কিলোমিটার। ব্রিজ নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫৪৮ কোটি টাকা। সূত্রের খবর, hybrid annuity model-এ তৈরি হবে এই ব্রিজ। অর্থাৎ, নির্মাণকারী বেসরকারি সংস্থাকে ব্রিজ তৈরির শুরুতে ৪০ শতাংশ টাকা দেবে রাজ্য। বাকি ৬০ শতাংশ টোল ট্যাক্স থেকে তুলে দেওয়া হবে। পরিকল্পনা থেকে তদারকি করবে পূর্ত দফতর। দুই বছরের মধ্যে সেতুর তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

এই কাজেও সামনে এসেছে কেন্দ্র-রাজ্য বিরোধ। রাজ্যের দাবি, কেন্দ্রকে একাধিকবার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। তাই এবার রাজ্য নিজেই গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই অভিযোগের বিরোধিতা করেছে রাজ্য বিজেপি।   

এর আগেও নানা অভিযোগ:
কখনও গঙ্গাসাগরকে জাতীয় মেলা করার দাবি। কখনও আবার গঙ্গাসাগরে যাওয়ার জন্য সেতু তৈরির দাবি। গঙ্গাসাগরে দাঁড়িয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে একবার তিনি বলেছিলেন, 'কুম্ভের মতো গঙ্গাসাগরও আমাদের জাতীয় মেলা হোক। কুম্ভমেলার সব টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এখানে এক টাকাও দেয় না। কুম্ভমেলা সুয়োরানি হলে, গঙ্গাসাগর কি দুয়োরানি? কেন্দ্রকে বলা হচ্ছে, সেতু তৈরির জন্য, কেন্দ্র বলেছিল তাজপুর বন্দরের ৭৪ শতাংশ দিলে, সেতু করে দেব। আমরা দিলাম কিন্তু কেন্দ্র কোনও উত্তর দিচ্ছে না।'

আরও পড়ুন: 'দাদা-দিদির পা ধরে লাভ নেই, গ্রহণযোগ্যতার নিরিখে টিকিট', পঞ্চায়েত নির্বাচনের আগে সাফ বার্তা অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget