এক্সপ্লোর

South 24 Parganas: চাকরি-দুর্নীতি ছাড়াও স্বজনপোষণের অভিযোগ, তৃণমূল বিধায়কের নামে পড়ল পোস্টার

সোশাল মিডিয়াতেও এই পোস্টার ভাইরাল। ছেলের চাকরি খোয়ানো নিয়ে মন্তব্য এড়ালেও পোস্টারকাণ্ডে বিরোধীদেরই দায়ী করেছেন তৃণমূল বিধায়ক। দলের জেলা নেতৃত্বও তাঁর পাশে দাঁড়িয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি খুইয়েছেন ছেলে। এবার নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মন্দিরবাজারে তৃণমূল বিধায়ক (TMC MLA) জয়দেব হালদারের নামে পড়ল পোস্টার। বিধায়ক তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতিও। তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের বিরুদ্ধে চাকরি-দুর্নীতি ছাড়াও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। বিধায়ক ছেলে ছাড়াও নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন পোস্টারে অভিযোগ করা হয়েছে। সোশাল মিডিয়াতেও এই পোস্টার ভাইরাল। ছেলের চাকরি খোয়ানো নিয়ে মন্তব্য এড়ালেও পোস্টারকাণ্ডে বিরোধীদেরই দায়ী করেছেন তৃণমূল বিধায়ক। দলের জেলা নেতৃত্বও তাঁর পাশে দাঁড়িয়েছে। মন্দিরবাজারের বিধায়কের পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি। 

আদালতের নির্দেশে চাকরি গেছে ছেলের: আর কাকে কাকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন? দক্ষিণ ২৪ পরগনার (North 24 Parganas) মন্দিরবাজারে তালিকা-সহ লিফলেট পড়ল তৃণমূল বিধায়কের নামে। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি-সিপিএম। অহেতুক কুৎসা রটাচ্ছে বিরোধীরা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

লিফলেট ঘিরে শোরগোল: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই লিফলেট ঘিরেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-CBI-এর তদন্তে রোজই কোনও না কোনও নতুন তথ্য সামনে আসছে রাজ্যের শাসকদলের একের পর এক নেতার নাম জড়িয়েছে। এমনকী আদালতের নির্দেশে চাকরিহারাদের তালিকাতেও মিলেছে তৃণমূল নেতাদের যোগ! এবার প্রভাব খাটিয়ে পরিবার ও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে লিফলেট পড়ল মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের নামে।

তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। সম্প্রতি আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন তাঁর ছেলে সুদীপ। লিফলেটে অভিযোগ তোলা হয়েছে, আরেক ছেলে, শ্যালিকা, ভাগ্নি, ভাগ্নি জামাই, ২ ভাইপো, ভাইয়ের বউকেও প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিফলেট পড়তেই এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

বিধায়কের পাশে দাঁড়িয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।এর আগে প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে হাড়োয়ায় তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। পোস্টারের নীচে নাম ছিল তৃণমূল কংগ্রেসেরই। আর এবার মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিফলেট পড়ল। কে বা কারা এই লিফলেট দিল? সেনিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: Ram Navami Howrah Violence : রামনবমীতে শিবপুর হিংসাকাণ্ডের পর আজ পরিস্থিতি কেমন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে নাকি বিরাট পদক্ষেপ করেছে পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের!
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে নাকি বিরাট পদক্ষেপ করেছে পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের!
News Live Updates: ভোটের আগে টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত। উদ্ধার ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা
ভোটের আগে টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত। উদ্ধার ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা
Kolkata Airport: ইন্ডিগোর বিমানে ধাক্কা মারল SUV গাড়ি, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা
ইন্ডিগোর বিমানে ধাক্কা মারল SUV গাড়ি, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা
Sange Suman Poll : বিচারাধীন তালিকা থেকে বাদ ২৭ লক্ষেরও বেশি, শীর্ষে মুর্শিদাবাদ ; POLL বলছে এই দলের বেশি ক্ষতি...
বিচারাধীন তালিকা থেকে বাদ ২৭ লক্ষেরও বেশি, শীর্ষে মুর্শিদাবাদ ; POLL বলছে এই দলের বেশি ক্ষতি...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget