এক্সপ্লোর

South 24 Pargana: সাগরে বাঁধ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল

Sagar Island: দিন আগেই সেখানে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাঁধের অবস্থা দেখতে গিয়ে, দক্ষিণ ২৪ পরগনায় সাগরে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অগ্নিমিত্রা পাল। তাঁকে ঘিরে স্লোগান করলেন বিক্ষোভকারীরা। অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখানো হয়। কদিন আগেই সেখানে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এদিনের ঘটনায় পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী। বুধবার দুপুরের ঘটনা।

এদিন পরিদর্শনে গিয়ে অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ। কালো পতাকা দেখাতেই পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, অবস্থা সামলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তৃণমূল কর্মীদের।    

কী অভিযোগ:
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে, এই এলাকায় ভেঙে গিয়েছে মাটির বাঁধ। তারপর আর স্থায়ী বাঁধ তৈরি হয়নি বলে অভিযোগ। ফলে ভরা কটালে নদী ফুঁসে উঠলেই বিপদে পড়েন গ্রাসবাসীরা। ভরা কটালে হুহু করে গ্রামে ঢোকের নদীর জল। গত শুক্রবারই, পূর্ণিমার ভরা কটালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। যার ফলে বাড়িছাড়া হন বহু মানুষ।   

গত শুক্রবার, বাঁধ পরিদর্শনে গিয়ে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। বুধবার অভাব-অভিযোগের কথা শুনতে গেলে, বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  এদিন গ্রামবাসীদের অভিযোগ, এলাকাবাসীরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, 'আমরা যখন জলে পড়েছিলাম, তখন কেন এল না? স্থানীয় বিজেপির কেউ আসেনি। আমরা চাই পাকাপোক্ত বাঁধ।' বিক্ষোভে ছিলেন তৃণমূল কর্মীরাও! নেতৃত্বে ছিলেন তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও। ধসপাড়া সুমতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান বিপিন পড়ুয়া বলেন, 'বিজেপি কখনওই আসেনি। আজ এসেছে। তাই বিক্ষোভ। বাঁধ করার দাবি।'

বিজেপির কটাক্ষ:
স্থায়ী নদী-বাঁধের দাবি তুলেছেন গ্রামবাসীরা। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'এখানে লক্ষ লক্ষ টাকার টেন্ডার হয়। মাটির বাঁধ কেন হয়েছে? কংক্রিটের কেন হয়নি? সব টাকা কি তৃণমূলের কাছে যাচ্ছে।'

প্রতি বর্ষায়, ভরা কটালে বাঁধ তৈরি নিয়ে রাজনৈতিক তরজা চলে। কিন্তু বাঁধ-সমস্যার সমাধান হবে কবে? উত্তর খুঁজছেন বাসিন্দারা। 

আরও পড়ুন:  উজ্জ্বলা যোজনায় দুর্নীতি, বারাসত থেকে গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘআট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget