এক্সপ্লোর

Customs Officer Attacked: অটো চালকের সঙ্গে বচসা, রাজপুরে কাস্টমস অফিসারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

Sonarpur Rajpur News: কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায় ৫০ থেকে ৬০ জন। আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্তদের ছবি।

পার্থ প্রতিম ঘোষ, হিন্দোল দে, রাজপুর : রাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিক। অটো চালকের সঙ্গে বচসা, কাস্টমস অফিসারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রাজপুরে নিজের ফ্ল্যাটেই আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিক। আবাসনে ঢোকার সময়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি অটো, অভিযোগ আক্রান্ত আধিকারিকের। তারপরই বচসা হয় দু'পক্ষের মধ্যে, অভিযোগ কাস্টমস অফিসার প্রদীপ কুমারের। বচসার পর দলবল নিয়ে আবাসনে চড়াও হন অটো চালক অভিযোগ আধিকারিকের। কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায় ৫০ থেকে ৬০ জন। আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্তদের ছবি। সোনারপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত অফিসারের, গ্রেফতার ১ অভিযুক্ত। 

জিএসটি এবং কাস্টমসের আধিকারিক পদে কর্মরত এই ব্যক্তি। অভিযোগ, শতাধিক লোক চড়াও হয় তাঁর আবাসনে। নিজের ফ্ল্যাটেই আক্রান্ত হন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। আধিকারিক রাজপুরে নিজের আবাসনে ঢোকার সময় একটি অটো তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। এর পরেই দু'পক্ষের মধ্যে বচসা হয়। আর তারপর দলবল নিয়ে কাস্টমস অফিসারের আবাসনে চড়াও হন ওই অটোচালক। 

আক্রান্ত আধিকারিক বলছেন, 'মনে হয়েছিল আজ শেষ হয়ে যাব। লোহার গ্রিল ভেঙে, গেট ভেঙে, তালা ভেঙে ঢুকেছিল। আমায় মেরেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। স্ত্রী'কে ধাক্কা দিয়েছে। পুলিশ বলেছে বিসর্জনে ব্যস্ত আছি। আমাদের লোক নেই। আসছি। বলেছিলাম কেন্দ্রীয় পদে চাকরি করি। নিরাপত্তাহীনতায় ভুগছি।' সিসি ক্যামেরাতেও দেখা গিয়েছে প্রচুর লোক আবাসনে চড়াও হয়েছে। আবাসনের গেট নিরাপত্তারক্ষীরা বন্ধ রেখেছিলেন। সেই গেট জোর করে ভেঙে ঢুকে যায় একদল লোক। লিফটে করে চারতলায় উঠে যায়। সেখানে কোলাপসিবল গেট, ফ্ল্যাটের দরজা আটকে কোনওমতে বাঁচার চেষ্টা করছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। 

কিন্তু কোলাপসিবল গেট ভেঙে, দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে পড়ে ওই উন্মত্ত লোকেরা। তাণ্ডব চালানো হয় প্রদীপ কুমারের ফ্ল্যাটে। উত্তরপ্রদেশের বাসিন্দা এই ব্যক্তি ৯ বছর ধরে কলকাতায় রয়েছেন কর্মসূত্রে। সেখানে নিজের ফ্ল্যাটের ভিতর তাঁকে এভাবে আক্রান্ত হতে হয়েছে। স্বভাবতই আতঙ্কে ভুগছেন আধিকারিক। তাঁকে মারধর করার পাশাপাশি ফ্ল্যাটে তছনছ চালানো হয়েছে। অভিযোগ, তাণ্ডবকারীরা তাঁর স্ত্রী'কেও ধাক্কা মেরেছে। রাস্তায় গাড়ি ওভারটেক করা নিয়ে সামান্য বচসা যে এভাবে ভয়ানক আকার নিতে পারে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি এই কাস্টমস অফিসার। তিনি এও অভিযোগ করেছেন যে, ঘটনার সময় বারবার পুলিশের ফোন করে সাহায্য চেয়েও তা পাননি তিনি। আক্রান্তের অভিযোগ, সোনারপুর থানার পুলিশের তরফে জানানো হয়, তাঁরা বিসর্জনের ব্যস্ত রয়েছেন, তাঁদের কাছে লোক নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চাঁদার জুলুম, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget