এক্সপ্লোর

Basanti News: বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুন, গ্রেফতার ২ তরুণ

South 24 Parganas: ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল ধৃতদের। 
ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশের দাবি, ৯ জানুয়ারি নিখোঁজ হওয়ার দিনই খুন হয় ১৫ বছরের কিশোরী। গতকাল বাড়ির কাছে চাষের জমি থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।

আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণার দিনই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে অভিযোগ ওঠে নাবালিকাকে ধর্ষণ করে খুনের। সোমবার বিকেলে চাষের জমি থেকে উদ্ধার হল নাবালিকার বিবস্ত্র দেহ। ১২ দিন ধরে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের তরফে বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর করেও হদিশ মেলেনি ছাত্রীর। এর মধ্য়েই সোমবার জমিতে কাজ করতে যান স্থানীয় এক বাসিন্দা। তাঁর মনে হয়, মাটিতে কিছু পোঁতা রয়েছে। মাটি সরাতেই দেখতে পাওয়া যায় দেহাংশ। এরপর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারাই। পুলিশ এসে বিবস্ত্র অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার করে। ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হল দুজনকে।                            

আর জি কর মেডিক্যালে, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। বিচারক জানান, এই ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম বলে মনে করছেন না তিনি। আর এতেই বিস্মিত নিহত চিকিৎসকের মা-বাবা থেকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। তাঁদের প্রশ্ন, এটা বিরলের মধ্য়ে বিরলতম না হলে কোনটা? আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন: RG Kar News: আর জি করকাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ, নজর দেবে তো CBI? প্রশ্ন সব মহলে

সেরা শিরোনাম

BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget