এক্সপ্লোর

Bhangar Chaos: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা, ভাঙড়ে TMC ও ISF-র মধ্যে গন্ডগোল

ISF-TMC Clash: অভিযোগ, তৃণমূলের পতাকা লাগানোর সময় ছিড়ে ফেলা হয় আইএসএফের পতাকা।

রঞ্জিত হালদার, ভাঙড়: তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির (Arabul Islam Arrest) পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের (Bhangar ISF-TMC Clash) মধ্যে গন্ডগোল। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কোচপুকুরে ব্যাপক উত্তেজনা।

তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল: গতকাল গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলামকে। আর ঠিক তারপরের দিনই দুই দলের মধ্যে গন্ডগোল শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলের পতাকা লাগানোর সময় ছিড়ে ফেলা হয় আইএসএফের পতাকা। তৃণমূলের পাল্টা দাবি, আগে থেকেই সেখানে ছিঁড়ে পড়েছিল আইএসএফের পতাকা। এই নিয়ে ২ পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি। ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়।

ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গতকাল গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে খুন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তৃণমূল নেতা আরাবুল ইসলাম বর্তমানে ভাঙড় ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। গত পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অবধি অশান্ত ছিল এই ভাঙড়। বোমা-গুলিতে প্রাণ যায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর।

১৫ জুন মনোনয়ন পেশের দিন গুলি চালিয়ে খুন করা হয় মহিউদ্দিন মোল্লা নামে এক ISF কর্মীকে। সেই ঘটনার প্রায় ৮ মাস পর বৃহস্পতিবার তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ISF কর্মী খুনের ৮ মাস পর আচমকা আরাবুলের গ্রেফতারির কারণ কী? এবিষয়ে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, “আমরা চাই সওকত মোল্লাকে অ্য়ারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় এক ধরনের ছেঁটে ফেলা হচ্ছে। সেখানে আরাবুল ইসলাম তুলনামূলক এখন, তাঁর শক্তি ক্ষয় হয়েছে। সে আর দাঁড়াতে পারছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুধেল গাই তো। দুধেল গাই এখন দুধ দিতে পারছে না। সেজন্য় ওকে বাজারে তুলে দাও, অ্য়ারেস্ট করে দাও। সওকত মোল্লাকে হয়তো ফুল ফ্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা সওকত মোল্লার অ্য়ারেস্ট চাইছি।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: South Point School: সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, উদ্ধার নথি

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget