এক্সপ্লোর

South Point School: সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, উদ্ধার নথি

Kolkata School Update: মুকুন্দপুরে সাউথ পয়েন্ট স্কুলের নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস থেকেও প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সাউথ পয়েন্ট স্কুলের (South Point School) ট্রাস্টি বোর্ডের সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ধৃত কৃষ্ণা দামানিকে (Krishna Damani Arrested) নিয়ে, গতকালই তাঁর সংস্থায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি।

গ্রেফতার কৃষ্ণা দামানি: টাকা লোপাটের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় FIR দায়ের হয় কৃষ্ণা দামানির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল আরএন মুখার্জি রোডের অফিস থেকে তাঁকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ (Hare Street Police)। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল, ওই স্কুলের আরএন মুখার্জি রোডের অফিস থেকেই বোনা হয়েছিল দুর্নীতির জাল। গ্রেফতারির পর ধৃতকে নিয়ে তাঁর সংস্থায় চালানো হয় তল্লাশি। তাতেই একাধিক তথ্য আসে।

টাকা নয়ছয়ের অভিযোগ: সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। মুকুন্দপুরে সাউথ পয়েন্ট স্কুলের নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস থেকেও প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর,  নিজের নামে একটি কোম্পানি খুলেছিলেন কৃষ্ণা দামানি। সেই কোম্পানি মারফতই, স্কুলের যাবতীয় অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিতেন তিনি। গত ৭ বছরে এই কোম্পানির আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শুধুমাত্র ২০২০-২৩ এর মধ্যেই আয় হয়েছে ৯ কোটি ৩৩ লক্ষ টাকা। মনে করা হচ্ছে, শুধু কৃষ্ণা দামানিই নন, এর মধ্যে রয়েছেন স্কুলের প্রভাবশালীদের একাংশ। 

কী জানিয়েছে কর্তৃপক্ষ?          

এদিকে আগামী সপ্তাহে শুরু এবছরের সিবিএসই পরীক্ষা। সাউথ পয়েন্ট স্কুল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE 2024) দ্বারা স্বীকৃত। ফলে স্পষ্টতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা নিয়ে এমপি বিড়লা গ্রুপের (MP Group) তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকরা যারা এর মধ্যে যুক্ত নন, তাঁদের স্বার্থে যাতে কোনও আঘাত না লাগে, তা নিশ্চিত করবে এমপি বিড়লা গ্রুপ। আগামীকাল থেকে সিবিএসই দশম শ্রেণির (CBSE Exam 2024) অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন রয়েছে। তার মধ্যেই এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে কর্তৃপক্ষের।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Blood Bank: ব্লাড ব্যাঙ্কের জন্য নতুন নিয়ম, গাইডলাইন জারি রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget