এক্সপ্লোর

South 24 Parganas News: গৃহকর্তা-সহ পড়শিদের লালসার শিকার! গণধর্ষণের অভিযোগ পরিচারিকার, দুই নাবালক-সহ গ্রেফতার ৪

Crime News: অভিযোগ, দীর্ঘ দিন ধরে অত্যাচার সহ্য করছিল ওই নাবালিকা। গৃহকর্তার হুমকিতে ভয়ে সিঁটিয়ে ছিল সে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণ করার অভিযোগ অভিযুক্ত গৃহকর্তা এবং তাঁর তিন প্রতিবেশী (Domestic Help Physical Assault)। এই ঘটনায় অভিযুক্ত দু'জন আবার নাবালকও। অভিযোগ পেয়ে দুই নাবালক-সহ চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Arrest)।

ভাঙড়ে গণধর্ষণের অভিযোগ পরিচারিকার

দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargans News) জেলার ভাঙড়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নেহাত এক দিনের ঘটনা নয়, বরং বিগত দুই মাস ধরে ওই নাবালিকা লাগাতার গণধর্ষণের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ। কোনও ভাবে নাবালিকা প্রতিবেশীদের বিষয়টি জানালে, ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ দায়ের হয় থানায়। গ্রেফতার হন চার জন (Crime News)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা, এক ব্যক্তির বাড়িতে পরিচারিকার কাজ করত ওই নাবালিকা। ওই বাড়ির গৃহকর্তার স্ত্রী আইসিডিএস কর্মী। নাবালিকার অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে গেলেই তাঁকে ধর্ষণ করতেন গৃহকর্তা। এমনকি, পড়শি দুই নাবালক-সহ আরও তিন জনকে জনকে দিয়েও গণধর্ষণ করানো হয়। প্রতিবাদ করলে ঘরে আটকে রাখা হয় কিশোরীকে। 

আরও পড়ুন: Jadavpur University: গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য কোয়ার্টারে ডেকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

অভিযোগ, দীর্ঘ দিন ধরে অত্যাচার সহ্য করছিল ওই নাবালিকা। গৃহকর্তার হুমকিতে ভয়ে সিঁটিয়ে ছিল সে। কিন্তু গত শনিবার আর নিজেকে আটকে রাখতে পারেনি সে। প্রতিবেশী এক মহিলাকে গোটা ঘটনা খুলে বলে। তার পর বিষয়টি জানাজানি হয়। খবর পৌঁছয় থানায়। তাতেই পুলিশ এসে চার জনকে গ্রেফতার করে। 

এ দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  এক ছাত্রী। অভিযুক্ত অধ্যাপকও ওই বিভাগেরই। ওই ছাত্রীর অভিযোগ, গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় শনিবার দুপুরে কোয়ার্টারে ডেকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যাপক। কোনও রকমে পালিয়ে নিজেকে বাঁচান তিনি। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে  এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত অধ্যাপকের তরফে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget