এক্সপ্লোর

South 24 Parganas: একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি! এবার অভিযোগ কুলপিতে

100 Days Work: অভিযোগ, একশো দিনের কাজের উপভোক্তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা জোর করে নিয়ে নিচ্ছেন শাসকদলের নেতারা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সুটিয়ার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপিতে (Kulpi)। একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি, বুথ সভাপতি-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

কাটমানি নেওয়ার অভিযোগ: অভিযোগ, একশো দিনের কাজের উপভোক্তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা জোর করে নিয়ে নিচ্ছেন শাসকদলের নেতারা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। আর্থিক বেনিয়মের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির BDO। কুলপির বিডিও জানিয়েছেন, পঞ্চায়েত থেকে আসা তথ্যের ভিত্তিতে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। ওই গ্রামে ৯৬ জনের অ্যাকাউন্টে সাড়ে ৮ লক্ষ টাকা ঢোকানো হয়েছে। তালিকা ধরে টাকা দেওয়া হয়েছে। টাকা এভাবে নিয়ে নেওয়া যায়না। মজুরি নিয়ে বেনিয়মের অভিযোগ পেলেই তদন্ত করা হবে। 

করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে টানা তিন বার তৃণমূলের দখলে। করঞ্জলির তৃণমূল অঞ্চল সভাপতি স্বপন মাঝি বকলমে একশ দিনের কাজের দায়িত্বে ছিলেন। তাঁকে সাহায্য করতেন তৃণমূল বুথ সভাপতি কার্তিক বিশ্বাস ও স্থানীয় নেতা গোপাল জানা। কাজের সুপারভাইজার ছিলেন বুথ সভাপতি কার্তিকের ছেলে সুশোভন বিশ্বাস। গ্রামবাসীদের অভিযোগ, এই তিন তৃণমূল নেতা মিলে একশ দিনের মজুরি নিয়ে তছরুপ করেছেন। ভোটের মুখে এই নিয়ে তৃণমূলকে বিঁধেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ। তিনি জানিয়েছেন, "বঞ্চিত শ্রমিকদের পাশে আমরা আছি। দুর্নীতির তদন্ত চাইছি ও প্র‌য়োজনে আইনের সাহায্য নেওয়া হবে।''

লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গ্রামবাসীদের বিক্ষোভের পর তৃণমূল অঞ্চল সভাপতি স্বপন মাঝির কথাতেও ধরা পড়ে নানা অসঙ্গতি। গ্রামবাসীদের দাবি মেনে বকেয়া মজুরি দ্রুত মেটানো হবে বলে জানান স্বপন। অন্যদিকে তৃণমূল বুথ সভাপতি কার্তিক বিশ্বাসের ছেলে সুপারভাইজার সুশোভন বিশ্বাসের কথাতেও ব্যাপক বেনিয়মের তথ্য ধরা পড়ে যায়। অস্বস্তি ঢাকতে দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি জানিয়েছেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখব। প্রয়োজনে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে টাকা নয়ছয় মেনে নেওয়া হবেনা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Bangalore Incident Update: আত্মগোপন করতে টাকা ও সিম কার্ডের জোগান, বিস্ফোরণকাণ্ডে এবার রাঁচি যোগ

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget