এক্সপ্লোর

Kulpi News: কলমের আঁচড়ে নিমেষে জীবিত থেকে মৃত, দু’বছর ধরে নেই বার্ধক্যভাতা, আতান্তরে প্রবীণ দম্পতি

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঘটনা। কুলপি ব্লকের ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের তেলে গ্রামের বাসিন্দা বিজয় হাতি।

গৌতম মণ্ডল, কুলপি: দিব্যি বেঁচেবর্তে রয়েছেন তিনি। জোড়াতাপ্পি দেওয়া হলেও, সংসার একটা রয়েছে তাঁর। কিন্তু হঠাৎ একদিন সরকারের খাতায় মৃত প্রতিপন্ন হয়ে গেলেন। বেঁচে থাকতে থাকতেই তাঁকে মৃত ঘোষণা করে দেওয়া হল কলমের আঁচড়ে। বৃদ্ধ বয়সে সরকারি ভাতায় যে টুকু সহায় হতো, বন্ধ হয়ে গেল সেটুকুও। তাতে আক্ষরিক অর্থেই মাথায় আকাশ ভেঙে পড়ল কুলপির (Kulpi News) এক বৃদ্ধের। স্ত্রী এবং অসুস্থ ছেলেকে নিয়ে বিগত দু'বছর ধরে কোনও রকমে দিন গুজরান হচ্ছে। অসুস্থতার চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। কিন্তু এ দোর, ও দোর ঘুরেও নিজেকে মৃত থেকে জীবিত বলে দেখাতে পারেননি তিনি (Kulpi Local News)।

দক্ষিণ ২৪ পরগনার কুলপির ঘটনা (South 24 Parganas News)। কুলপি ব্লকের ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের তেলে গ্রামের বাসিন্দা বিজয় হাতি। বয়স ৭৯ বছর। বৃদ্ধা স্ত্রী এবং অসুস্থ ছেলেকে নিয়ে অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবে দীর্ঘ দশ বছর ধরে বার্ধক্য ভাতা পেয়ে এসেছেন। তাতে একবেলার খাবার অন্তত জুটে যাচ্ছিল। কিন্তু তাতেও কোপ পড়ে বছর দুয়েক আগে।

বিজয় জানিয়েছেন, বছর দুয়েক আগে, একদিন হঠাৎই তাঁর বার্ধক্যভাতা বন্ধ হয়ে যায়। তাতেই আকাশ ভেঙে পড়ে মাথায়। পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। তাতে জানতে পারেন, সরকারি নথিতে তাঁকে মৃত বলে দেখা যাচ্ছে। তার জেরেই বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য়ভাতা। তিনি যে বেঁচেবর্তে রয়েছেন, তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন বিজয়। 

আরও পড়ুন: Malda: নদীবাঁধ তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার? কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূল

সেই মতো নথিপত্র নিয়ে, ভাতা পুনরায় চালুর আবেদন নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন। সেখান থেকে বিডিও, এমনকি জেলাশাসকেরও দ্বারস্থ হন। কিন্তু শত চেষ্টা করেও, ভাতা পুনরায় চালু করাতে পারেননি বিজয়। তার পর থেকে গত দু'বছর ধরে কোনও রকমে বেঁচে রয়েছেন বিজয় এবং তাঁর পরিবার। অসুস্থতার চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। 

কলমের আঁচড়ে বিজয়ের আচমকা জীবিত থেকে মৃত হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল স্থানীয়রাও। গ্রাম পঞ্চায়েতের সদস্য চিত্তরঞ্জন হালদার ভুলও স্বীকার করেছেন। গোটা ঘটনার দায় পঞ্চায়েত কর্মীদের উপরই চাপিয়েছেন তিনি। পঞ্চায়েত প্রধান রুবিয়া বিবি কয়ালের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা, হোসেন কয়ালও পঞ্চায়েত কর্মীদের উপরই দায় চাপিয়েছেন।

এ নিয়ে প্রশ্ন করলে কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, "পঞ্চায়েত থেকে ওই নাম বাদ দেওয়া হয়েছিল। পুনরায় ভাতা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।" পঞ্চায়েত  দফতরের কাছে নথি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কিন্তু মাঝের দু'বছরের এই হয়রানি, আচমকা জীবিত ব্যক্তিকে মৃত বলে প্রতিপন্ন করার দায় কে নেবেন, মেলেনি সদুত্তর।

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি,
Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি, "আলোচনা ছাড়াই লোকসভায় পুনর্বিন্যাস বিল এনেছিলেন.."
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget