এক্সপ্লোর

Arabul Islam: 'রাস্তায় ফেলে মারবে TMC কর্মীরা', নৌশাদকে প্রকাশ্যে হুমকি আরাবুলের

Arabul threats Nawsad: বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।

কলকাতা: নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) প্রকাশ্যে হুমকি আরাবুল ইসলামের (Arabul Islam)।'উন্নয়ন দিয়ে ভাঙড়ে কাজ হবে না। নৌশাদদের পিঠের চামড়া তুলে নিতে হবে। পালিশ হবে আইএসএফ (ISF) কর্মীরা। নৌশাদ ভাঙড়ের মাটি গরম করার চেষ্টা করছো। তোমাকে  রাস্তায় ফেলে মারবে তৃণমূল কর্মীরা (TMC Worker)', প্রকাশ্যে হুমকি আরাবুল ইসলামের। 

প্রসঙ্গত, সম্প্রতি ভাঙড়কাণ্ডে কম জল ঘোলা হয়নি। যার আঁচ পড়েছিল কলকাতাতেও। গ্রেফতার হয়েছিলেন খোদ নৌশাদ। তবে সেসময় নৌশাদের পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশে থাকার বার্তা নিয়ে শুভেন্দু বলেছিলেন, 'ওর প্রতি আমাদের সহানুভূতি -সমর্থন আছে।' এবং সেবার ভাঙড়কাণ্ডে ,তৃণমূল সুপ্রিমোকেই দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ।  আর যার পাল্টা সৌজন্যও দেখেছিল বাংলা। পঞ্চায়েত ভোটের আগে ঠিক আগে রিষড়া ইস্যুকে সামনে রেখে একধাপ এগিয়ে নৌশাদ বলেছিলেন, 'এই জন্য দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।' 

কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে নওশা সিদ্দিকি বলেছিলেন, 'হাওড়ার ঘটনার পর রিষড়া। বারবার মিছিল ঘিরে অশান্তি। এটা ভয় দেখানোর রাজনীতি অর্থাৎ বাইনারি পলিটিক্স করার চেষ্টা চলছে। হাওড়ার ঘটনার পরে পুলিশ প্রশাসন আইবি-র সজাগ থাকা দরকার ছিল। কিন্তু তারা মনে হয় সজাগ ছিল না, তাই একের পর এক ঘটনা ঘটছে।'  নৌশাদ এরপরেই বলেছিলেন,' এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। নবান্নের দোরগোড়ায় এই ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে প্রত্যন্ত গ্রামবাংলা এই ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন কীভাবে সামাল দেবে। তাই এই সমস্তের জন্যে দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

যদিও ভাঙড়কাণ্ড, হাওড়া এবং রিষড়া অশান্তির ঘটনাও এখন অতীত, তবুও রাজনীতিবিদদের কথায় তা বারবার ফিরেফিরে আসছে। মূলত দোরগড়ায় পঞ্চায়েত ভোট। লোকসভার আগে এটাই সেমিফাইনাল বলে দাবি বিশেষজ্ঞদের। তাই আরাবুলের হুমকিতে চুপ নেই নৌশাদও। পাল্টা তিনিও বলেছেন,  'রাজনৈতিক শিরোনামে থাকতে, বড় পদ পেতে এসব বলা হচ্ছে। নেতারা গণতন্ত্রের কথা বলছেন, আর এঁরা গণতন্ত্রকে হত্যার কথা বলছেন। দল বা প্রশাসন ব্যবস্থা না নিলে, কিছু ঘটলে, তার দায়ভার বইতে হবে', আরাবুলের হুঁশিয়ারির পাল্টা নৌশাদ সিদ্দিকির। 

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Kakoli Ghosh Dastidar: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget