এক্সপ্লোর

South 24 Parganas: বাড়ির লোকের কথায় অভিমান, মধ্যরাতে চারতলার কার্নিসে গৃহকর্তা

Old Man At Cornice: কলকাতার মল্লিকবাজারে, হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে রোগী মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে। তার তিন দিনের মাথায় আরেক কার্নিসকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়।

জয়ন্ত রায়, মহেশতলা: বাড়ির লোকের কথায় অভিমান করে মধ্যরাতে চারতলার কার্নিসে গৃহকর্তা। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল প্রতিবেশীদের। দমকল (Fire Brigade) ও পুলিশের (Police) ৩ ঘণ্টার চেষ্টায় নিরাপদে উদ্ধার করা হয়েছে ওই ব্যক্তিকে। মল্লিকবাজারে হাসপাতালের কার্নিস থেকে পড়ে রোগী মৃত্যুর স্মৃতি উসকে দিল মহেশতলার (Maheshtala) মোল্লারগেটের ঘটনা।

অভিমানে চারতলার কার্নিসে গৃহকর্তা: কলকাতার মল্লিকবাজারে, হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে পড়ে রোগী মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে। তার তিন দিনের মাথায় আরেক কার্নিসকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। গভীর রাতে চারতলা ফ্ল্যাটের কার্নিসে উঠে পড়েন বছর পঞ্চাশের এক ব্যক্তি। দমকল ও পুলিশের ৩ ঘণ্টার চেষ্টায় তাঁকে নামিয়ে আনা হয়।  পরিবার ও পুলিশের তরফে যে ভিডিও মিলেছে তাতে দেখা যাচ্ছে, চারতলা আবাসনের একেবারে ওপরের কার্নিসে দাঁড়িয়ে এক ব্যক্তি। মইয়ের সাহায্যে তাঁকে নামানোর চেষ্টা করছেন দমকলকর্মী। ছাদে উৎসুক প্রতিবেশীদের ভিড়। নীচেও থিকথিকে মানুষের মাথা। পুলিশ সূত্রে খবর, রাত ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত চলে উদ্ধার অভিযান। ৩ ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে নীচে নামিয়ে আনা সম্ভব হয়।

মহেশতলার মোল্লারগেটের ২০ ফুট এলাকার বাসিন্দা জি কুমার রাও (৫০)। চারতলার একটি আবাসনের টপ ফ্লোরে সপরিবারে থাকেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, মদের নেশায় সম্প্রতি ছেলের দোকানের সরঞ্জাম বিক্রি করে দেন বাবা। পরিবার সূত্রে খবর, তার প্রতিবাদ করে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল জি কুমার রাওকে। অভিযোগ, সেই অভিমানে মত্ত অবস্থায় ছাদের পাইপ বেয়ে কার্নিসে নেমে পড়েন তিনি।

জি কুমার রাওয়ের ছেলে অনিল রাও বলেন, “রোজ মদ খায়। দোকানের জিনিস বিক্রি করে দিয়েছে। বলেছিলাম এরকম করলে নিজের জিনিস গুছিয়ে বাড়ি থেকে চলে যাও। তারপর কার্নিসে উঠে পড়ে। রাতে চিৎকার করতে থাকে।’’ কয়েক দিন আগেই সবার নজর এড়িয়ে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ৮ তলার কার্নিসে উঠে পড়েন এক রোগী। সবাই মিলে চেষ্টা করেও নামানো যায়নি। পড়ে মৃত্যু হয় তাঁর। এবার কার্নিসকাণ্ড মহেশতলায়। পরিবার সূত্রে খবর, প্রথমে ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন তাঁরা। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয়। যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: Howrah News: ১০০ জন অস্থায়ী সাফাইকর্মী নিয়োগের সিদ্ধান্ত, ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ হাওড়া পুরসভার

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget