এক্সপ্লোর

South 24 Parganas: কাকে কাকে চাকরি তৃণমূল বিধায়কের? তালিকা দিয়ে পোস্টার মন্দিরবাজারে

Job Corruption:তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই লিফলেট ঘিরেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়।


গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ছেলের। তারপরেই চাকরি দুর্নীতি নিয়ে তৃণমূল বিধায়ককে নিশানা করে লিফলেট পড়ল এলাকা জুড়ে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। কাকে কাকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন ওই বিধায়ক? সেই তালিকা দিয়েই লিফলেট পড়ল তৃণমূল বিধায়কের নামে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই লিফলেট ঘিরেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি-সিপিএম। অহেতুক কুৎসা রটাচ্ছে বিরোধীরা, অভিযোগ উড়িয়ে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED-CBI-এর তদন্তে রোজই কোনও না কোনও নতুন তথ্য সামনে আসছে। রাজ্যের শাসকদলের একের পর এক নেতার নাম জড়িয়েছে। এমনকী আদালতের নির্দেশে চাকরিহারাদের তালিকাতেও মিলেছে তৃণমূল নেতাদের যোগ। এবার প্রভাব খাটিয়ে পরিবার ও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে লিফলেট পড়ল মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের নামে।

কাদের চাকরি:
তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। সম্প্রতি আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন তাঁর ছেলে সুদীপ। লিফলেটে অভিযোগ তোলা হয়েছে, আরেক ছেলে, শ্যালিকা, ভাগ্নি, ভাগ্নি জামাই, ২ ভাইপো, ভাইয়ের বউকেও প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার। 

বিরোধীদের কটাক্ষ:
তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিফলেট পড়তেই এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। বিধায়কের পাশে দাঁড়িয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

এর আগে প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে হাড়োয়ায় তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। পোস্টারের নীচে নাম ছিল তৃণমূল কংগ্রেসেরই। আর এবার মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিফলেট পড়ল। কে বা কারা এই লিফলেট দিল? সে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ফের বাম আমলের চাকরি বিতর্ক । এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ১৩  আত্মীয়ের তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ। যদি ঠিক হয়, তাহলে তদন্ত হোক, ট্যুইটে এমনই দাবি করেছেন তৃণমূল নেতা। পাশাপাশি ট্যুইটে সুজনের বিবৃতিও দাবি করেন তিনি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সুজন চক্রবর্তী। উপরন্তু তিনি প্রশ্ন তোলেন, 'শ্বেতপত্র প্রকাশ না করে ভুলে ভরা তালিকা কেন ? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সিপিএমে সূত্র থেকেই এধরনের একটা তালিকা পাওয়া যাচ্ছে। মূলত সুজন চক্রবর্তীকে কেন্দ্র করে। তাঁর যাঁরা আত্মীয় তাঁদের এই এই চাকরি। তার মধ্যে কিছু সরকারি চাকরি, একটি দেখলাম 'গণশক্তি'-র চাকরি। সেটা অবশ্যই সরকারি নয়। ওটা তো পার্টির নিজস্ব ব্যাপার। কিন্তু সেক্ষেত্রেও অনেকেই বলছেন, বহু লোকাল কমিটি থেকে বহু যোগ্য কমরেড, তাঁদের গণশক্তির চাকরির জন্য সুপারিশ করা হয় বা নাম পাঠানো হয়। কিন্তু, দিনের শেষে দেখা গেল, যে সুজনবাবু বা বড় কোনও নেতার আত্মীয়ই ঘুরেফিরে বহু ক্ষেত্রে সেই জায়গাটা পেয়ে যান। এখন এই তালিকাটা যেভাবে সিপিএম সূত্র থেকেই আসছে, এটা সত্যি না মিথ্যা জানি না।"  


আরও পড়ুন: শিবপুরকাণ্ডে ৫ কোম্পানি CRPF-র মোতায়েনের দাবি শুভেন্দুর

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget