এক্সপ্লোর

Suvendu Adhikari: শিবপুরকাণ্ডে ৫ কোম্পানি CRPF-র মোতায়েনের দাবি শুভেন্দুর

Suvendu in Howrah Shibpur Violence: শিবপুরের হিংসাকাণ্ডে ৫ কোম্পানি সিআরপিএফ মোতায়েনের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাওড়া: শিবপুরের হিংসাকাণ্ডে (Shibpur Violence) 'পুলিশ সামলাতে পারছে না', অভিযোগ তুলে, ৫ কোম্পানি সিআরপিএফ (CRPF) মোতায়েনের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

এদিন হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি, দলের হেড কোয়ার্টারে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু।'দেশ বিরোধী শক্তির সরাসরি সংযোগ রয়েছে ', এখানে বলে এদিন স্পষ্ট করলেন শুভেন্দু। এই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেছেন, তার সঙ্গে রয়েছে গতকালের ঘটনার সিডি।  

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এদিন তিনি সিপি-র অফিসে যেতে চান। কিন্তু 'নবান্ন-র নির্দেশে' বিরোধী দলনেতার সঙ্গে সিপি দেখা করবেন না, বলে জানানো হয়েছে, বলে জানান তিনি। তবে তিনি সিপি-র অফিসে যাবেন বলেই জানান। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথমে বাধা দেওয়া হলেও, পরে সিপি-র অফিসে ঢুকতে দেওয়া হয় শুভেন্দুদের। এবং শিবরপুরের ওই ঘটনার সিডি নিয়েই এদিন সিপি-র অফিসে পৌঁছলেন শুভেন্দুরা।

 হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে গতকালের সংঘর্ষের পর আজ ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয় বিক্ষোভ। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গতকালের হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শিবপুর জুড়ে পুলিশের টহলদারি চলছে। 

প্রসঙ্গত,  রামনবমীর ( Ramnavmi ) মিছিল ঘিরে পাছে কোনও অশান্তি বাঁধে, তাই আগে থেকেই বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। ২৯ ও ৩০ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjeee ) ধর্নামঞ্চ থেকে বলেন, মিছিল হবে, তবে তা যেন কোনও অশান্তিকে ইন্ধন না জোগায়। মিছিলের জন্য নির্ধারিত রুট মেনে চলার কথাও বারবার বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও রামনবমীর বিকেলে বড় রকমের অশান্তির সাাক্ষী থাকল হাওড়ার শিবপুর অঞ্চল। সেই অশান্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ ? শিবপুরে হিংসার পর এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে ( Suman De ) দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, 'হাওড়ার হিংসার পিছনে দায়ী বিজেপি', রামনবমী হিংসাকাণ্ড নিয়ে ABP আনন্দ-কে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'বারবার তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করার। সেই সঙ্গে চলছে রমজান মাসও। দুই-ই যাতে শান্তিতে পালিত হয়, তার জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু এর পিছনে বিজেপির ষড়যন্ত্র দেখছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।'

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget