এক্সপ্লোর

Awas Scam: আবাস দুর্নীতিতে কাঠগড়ায় শাসক নেতা, এবার অভিযোগ খোদ বিডিওর

South 24 Parganas: তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর ও বুথ সভাপতির।

দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুরে আবাস-দুর্নীতির (Awas Scam) অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে FIR। 

কী অভিযোগ? 

নদী তীরবর্তী এলাকা, অদূরেই সুন্দরবন। প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে।  কখনও ঝড়-জলে। কখনও বা নদী-ভাঙনে, ছিন্নভিন্ন হয়ে যায় মাথা গোঁজার ঠাঁইটুকু। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও, পাকা বাড়ি মেলেনি দক্ষিণ ২৪ পরগনার এই এলাকার মানুষের।  কোথাও আবাসে বেনিয়মের অভিযোগ। কোথাও সেই অভিযোগ ঘিরে দানা বাঁধছে ক্ষোভ-বিক্ষোভ। দিকে দিকে যখন তোলপাড় তখন, সময়সীমা পেরোনোর পরও টাকা না ফেরোনোর অভিযোগে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি।

২০১৮ থেকে ২০২১-এর মধ্যে রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না দিয়ে শাসক দলের কর্মী, পঞ্চায়েত প্রধানের আত্মীয়দের অ্যাকাউন্ট নম্বর দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গতবছর বিজেপি কর্মী দীপু বর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই তদন্তে ২৭ জনের ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকার তথ্যপ্রমাণ। এরপরই, ২৬ জনকে ১৫ দিনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার করে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, একবছর পরেও সেই টাকার সিংহভাগই উদ্ধার হয়নি।

এর আগে অভিযোগকারীরা প্রশ্ন তোলেব, একবছর পরও টাকা না ফেরানোয় আত্মসাতকারীদের বিরুদ্ধে কেন FIR হল না? এবার বিডিও-র অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের হল FIR। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্যের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার কথা স্বীকার করে নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৎকালীন পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতি। এখনও তাঁরা কেউই পুরো টাকা ফেরাননি। এদিকে এদিন এপ্রসঙ্গে রায়দিঘির তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া, 'দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Chinsurah Load Shedding: মেলেনি বেতন, তাই কাজে 'না'; কর্মীদের প্রতিবাদে অন্ধকারে ডুবল চুঁচুড়া

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget