এক্সপ্লোর

South 24 Parganas : নিকাশি খাল বুজিয়ে মার্কেট কমপ্লেক্স তৈরি করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ! নামখানায় চাঞ্চল্য

Namkhana News : প্রধানের দাবি, সেচ দফতরের অনুমতি নিয়েই শুরু হয়েছে কাজ। প্রধানের দাবি উড়িয়ে দিয়েছে সেচ দফতর।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ ! নিকাশি খাল বুজিয়ে তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স। বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছে সেচ দফতর (Irregation Department)। প্রধানের দাবি, সেচ দফতরের অনুমতি নিয়েই শুরু হয়েছে কাজ। প্রধানের দাবি উড়িয়ে দিয়েছে সেচ দফতর।

পঞ্চায়েতে বেআইনি নির্মাণ !

হিয়াবতী খালের বুকে একে একে গাঁথা হচ্ছে কংক্রিটের পিলার। চলছে ঢালাইয়ের কাজ। বেআইনি নির্মাণ রোখা যাদের কাজ, সেই প্রশাসনের বিরুদ্ধেই বেআইনি নির্মাণের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার নামখানায় (Namkhana)। সেচ দফতরের অনুমতি ছাড়া নিকাশি খালের ওপর মার্কেট কমপ্লেক্স করা হচ্ছে বলে অভিযোগ উঠল নামখানার তৃণমূল পরিচালিত বুধাখালি পঞ্চায়েতের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে গিয়েছে হিয়াবতী খাল। মিশেছে মুড়িগঙ্গা নদীতে। বুধাখালি, স্বামী বিবেকানন্দ ও ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ৬টি মৌজার নিকাশি খাল এটি। এই খালের জলে এলাকার কৃষকরা চাষাবাদ করেন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খাল বুজিয়ে দিলে চাষাবাদ ও নিকাশিতে ব্যাপক সমস্যা হবে।

গতবছর উকিলেরহাট বাজারের পাশে হিয়াবতী খালের ওপর এই কংক্রিট সেতু নির্মাণ করা হয়। অভিযোগ, বাজারের সমস্ত জঞ্জাল এই খালে ফেলা হচ্ছে। তার ফলে মজে যায় খালটি। এরই মধ্যে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে খালের ওপর মার্কেট কমপ্লেক্স তৈরি করার কাজ শুরু হয়েছে। উন্নয়ন নয়, কাটমানি নিতেই এই নির্মাণ করা হচ্ছে বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার মথুরাপুর সাংগঠনিক সভাপতি বিপ্লব নায়েক, কাঠগড়ায় তুলেছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে। 

দোষারোপের পালা

প্রধানের দাবি, সেচ দফতরের অনুমতি নিয়েই শুরু হয়েছে কাজ। প্রধানের দাবি উড়িয়ে দিয়েছে সেচ দফতর। নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাণেশ্বর দাস বলেছেন, 'খালে আবর্জনা ফেলা আটকাতেই গ্রাম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ সভা ডেকে এই মার্কেট কমপ্লেক্স করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেচ দফতরের অনুমতি দিয়েছে।' পাল্টা সেচ দফতর জানিয়েছে, অনুমতি না নিয়ে কাজ শুরু করায় পঞ্চায়েতকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সেচ দফতরের কাকদ্বীপ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জনিয়ার সুরজিৎ দাস বলেছেন, 'সেচ দফতরের পক্ষ থেকে কোন অনুমতি নেয়নি পঞ্চায়েত। ওই নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে।'

আরও পড়ুন- 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি,' তৃণমূলের নিশানায় বাম নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget