এক্সপ্লোর

South 24 Parganas News : মাছ ধরতে গিয়ে উত্তাল নদীর মুখোমুখি, রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে উদ্ধার নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ !

Gangasagar Fisherman Dead Body Found : গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে, মাছ ধরতে যায় ৭ জন মৎসজীবীর দল, বাড়ি ফেরা হল না ২ জনের !

দক্ষিণ ২৪ পরগনা : রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ উদ্ধার করল প্রশাসন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে।গত বুধবার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে, মাছ ধরতে যায় ৭ জন মৎসজীবীর দল। সন্ধে নাগাদ ফেরার সময়, উত্তাল নদীতে কোনওভাবে পড়ে যান তাঁরা। গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার যৌথ উদ্যোগে রাতভর তল্লাশি অভিযান চলে। অবশেষে আজ সকালে দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন, সরকারি আইনজীবীকে মারধরের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্তর পরিবার, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কী নির্দেশ বিচারপতির ?

মূলত, বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জারি রয়েছে ঝড় বৃষ্টি। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে হুগলি নদীতে মৎস্য শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের তোড়ে যন্ত্রচালিত নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সাগরের ওই দুই মৎস্যজীবী। সূত্রের খবর গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে যন্ত্রচালিত নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল ৭ জন মৎস্যজীবী দল। মৎস্য শিকার করার সময় ভুটভুটি থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় দুই মৎস্যজীবী। ওই দুই মৎস্যজীবী গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা সীতারাম মন্ডল (৪০) ও দেবেন জানা (৪৫)। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে  গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ প্রশাসন। তবে শেষ রক্ষা হল না। রাতভর তল্লাশির পর গঙ্গাসাগরে নিখোঁজ ২ মৎস্যজীবীর দেহ উদ্ধার করেছে প্রশাসন। 

অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্ন চাপের প্রভাবে গতকাল সারাদিন রাত নাগাড়ে বৃষ্টির পর আজও সকাল থেকে জেলাজুড়ে জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। বইছে ঝড়ো হাওয়া। জেলার ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, কাকদ্বীপ, পথারপ্রতিমা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে। কালো মেঘে ঢেকেছে আকাশ। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নাগারে বৃষ্টিতে একাধিক জায়গায় কাঁচা মাটির বাঁধ ভাঙ্গনের ঝুঁকি বেড়েছে। দুর্বল বাঁধ গুলির ওপর নজর রেখেছে সেচ দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ। অন্যদিকে বুধবার থেকে নাগাড়ে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক নিচু এলাকা। আজ দিনভর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মিশেছে, যার কারণে বৃষ্টি বিহীন অবস্থায় আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। সপ্তাহভর জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির তোড় আরও বাড়বে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget