এক্সপ্লোর

Abhishek Banerjee: 'কালো টাকার দায় নিতে হবে কেন্দ্রকেই', বিস্ফোরক অভিষেক

Abhishek Attacks Modi Govt on Black Money: চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে জোর আক্রমণ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বার্তা মোদি সরকারকে ?

কলকাতা: চড়িয়াল সেতুর উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে জোর আক্রমণ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একদিকে রাজ্যে যখন নিয়োগ-সহএকাধিক দুর্নীতিতে সংবাদ মাধ্যমে বারবার শাসকদলের হেভিওয়েট কিংবা তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে নগত কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আনা হচ্ছে টাকা গোনার মেশিন। মাঠে কমেন্ট্রি করার স্টাইলে,টুইটে জোর খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আর এমনই এক আবহে 'কালো টাকার' ইস্যুকেই পাল্টা ঢাল বানিয়ে কেন্দ্রকে আক্রমণ শানালেন এদিন অভিষেক। বললেন,'কালো টাকার দায় নিতে হবে কেন্দ্রকেই।'

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি, নগত টাকা উদ্ধারের ঘটনা ব্যবসায়ীর বাড়ি-সহ গড়িয়াহাটেও টাকা উদ্ধারের ঘটনা  ঘটেছে। আর এবার সেই ইস্যুকেই পাল্টা ঢাল হিসেবে রাখলেন অভিষেক। এদিন অভিষেক বলেন, 'কালো টাকা ধ্বংসের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, ৫০ দিন সময় চেয়েছিলেন। বেঙ্গালুরু, বাংলায় কালো টাকা উদ্ধার হচ্ছে, এর দায় নিতে হবে কেন্দ্রকেই।' 

এদিন মূলত চড়িয়াল সেতুর উদ্বোধনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি ছিল। ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। করোনার কারণে দু বছর কাজ শেষ হতে দেরি হয়েছে। সর্বনাশা বন্‍ধ মানুষ সমর্থন করে না, সেইজন্য আজ উদ্বোধন করলাম। অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু কর্মনাশা বন্‍ধ নয়। যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী দেওয়া হবে।'

আরও পড়ুন, 'এত ভয় কেন রাজ্য সরকারের ?' SFI বিধানসভা অভিযানে প্রশ্ন সুজনের

অপরদিকে, অভিষেক , কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে বলেন,  'বাংলায় মুখ থুবড়ে পড়ার পর বাংলার পাওনা টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রকল্পের ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যে পরিবর্তন তো হবেই। কেন্দ্রীয় প্রকল্পের নাম তো মুখ্যমন্ত্রী প্রকল্প করা হয়নি। গা-জোয়ারি, জোরজবরদস্তি করে টাকা আটকে রেখেছে কেন্দ্র। যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাঁদের বলব বাংলার বকেয়া টাকা নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আগামীতে পাকা ছাদের জন্য রাজ্য টাকা দেবে।'

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget