এক্সপ্লোর

South 24 Parganas News: ডায়মন্ড হারবার থানার পাশে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন, বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ !

Diamond Harbour Police Station Firecracker Blast: ডায়মন্ড হারবার থানার মেন বিল্ডিংয়ের পাশে বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ ! তীব্রতা এতটাই বেশি ছিল যে, শব্দ শোনা যায় ২ কিমি দূরেও

দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার থানার পাশে ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন। থানার মেন বিল্ডিংয়ের পাশে বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ হয়েছে বলে খবর।ঘড়ির কাঁটায় সন্ধে ৭.৪৫। থানার পাশে বাজেয়াপ্ত বাজির গুদামে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শব্দ শোনা যায় ২ কিমি দূরেও,এমনটাই দাবি স্থানীয়দের। শেষ অবধি পাওয়া খবরে, দমকলের একটি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন, "আমি এখনও বলব উপায় আছে..." চাকরিহারাদের জন্য রাজ্যকে কোন উপায়ের বার্তা পদত্যাগী সাংসদ জহর সরকারের

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে,'বেআইনি বাজির বিরুদ্ধে আজই চলেছিল অভিযান। বেআইনি বাজি বাজেয়াপ্ত করে রাখা ছিল থানার পাশে। সেখানেই এই ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি বলেই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে ? কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ ? উঠছে প্রশ্ন।

সম্প্রতি বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগড়ের বাঁশবাগানের একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছিল ছাদের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে, উড়ে যায় দেওয়ালের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ল আবাসনের পাশের ঝুপড়ির ওপর। যে ফ্ল্য়াটে বিস্ফোরণ, অভিযোগ, সেই ফ্ল্য়াটটি জবরদখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঘরটা কার দখলে ছিল?..যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে, সেই ঘরটা কার দখলে ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, অভিযুক্ত প্রোমোটার অনিল গুপ্ত বলেন, আরমান মণ্ডলের দখলে ছিল।

 ওই আবাসনের ৪ তলায় থাকতেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। ফ্ল্যাটের প্রোমোটারের অভিযোগ ছিল, পাঁচ তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন কাউন্সিলর। তবে তা শেষ অবধি ধোপে টেকেনি। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ওই তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে গ্রেফতার করা হয়। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget