এক্সপ্লোর

South 24 Parganas News: লোকাল ট্রেনে বৃহন্নলাদের হাতে প্রহৃত ভাই-বোন, কম টাকা দেওয়াতেই হেনস্থার অভিযোগ

South 24 Parganas News: রাতেই সোনারপুর জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা। 

কলকাতা: দাবি মেনে টাকা দেননি। তার জন্য বৃহন্নলাদের হাতে প্রহৃত ভাই-বোন (Siblings Atatcked on Local Train)। বৃহন্নলাদের দল তাঁদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সোমবার শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Local Train) লোকাল ট্রেনে এই ঘটনা ঘটেছে।  তাতে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে কাউকে এখনও পর্যন্ত আটক বা গ্রেফতার করার খবর মেলেনি। 

বৃহন্নলাদের হাতে আক্রান্ত ভাই-বোন

সোমবার রাতে শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে এই ঘটনা ঘটেছে। পীড়িত ভাই-বোনের অভিযোগ, সুভাষগ্রাম এবং সোনারপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় তাঁদের উপর চড়া হয় বৃহন্নলাদের দল। তারা জানিয়েছেন, লক্ষ্মীকান্তপুর লোকালে উঠেছিলেন তাঁরা। ওই ট্রেনেই ছিলেন বৃহন্নলাদের দল। তাঁদের কাছ থেকে ৫০ টাকা চায় তারা। কিন্তু তাদের দাবি মেনে ৫০০ টাকা দেওয়ার পরিবর্তে ১০ টাকা দেন দুই ভাই-বোন।

তাতেই নাকি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে অভিযোগ। হেনস্থার শিকার সুজন হালদার জানিয়েছেন, ১০ টাকা দেওয়াতেই তাঁদের উপর চড়াও হন বৃহন্নলাদের দল। রীতিমতো মারধর করতে শুরু করেন। তাতে গুরুতর জখম হন তিনি। তাঁর দিদিও আঘাত পান। সোমবার রাতেই সোনারপুর জিআরপি-তে তাঁরা অভিযোগ জানান বলে জানিয়েছেন সুজন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে অভিযুক্তরা এখনও অধরা। 

আগেও বৃহন্নলাদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ এসেছে

এই ঘটনা ফিরিয়ে আনছে বছর চারেক আগের একটি ঘটনার স্মৃতি। সে বার শিয়ালদা-বনগাঁ শাখার মহিলা পরিচালিত ট্রেনে যাত্রীদের ট্রেনে বৃহন্নলারা তাণ্ডব চালান বলে অভিযোগ উঠে আসে। যাত্রীরা জানান, দাবি মতো টাকা না দেওয়ায়, তাঁদের ব্যাগপত্র ধরে টানতে শুরু করেন বৃহন্নলারা। আঁচড়ে-কামড়ে অনেককে জখম করে দেন অনেককে. এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

আরও পড়ুন: Jhalda Murder Case : ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। Bangla News

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget