এক্সপ্লোর

South 24 Parganas News:পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন, ইঞ্জেকশন দিতেই মুখ থেকে বেরিয়ে এল গ্যাঁজলা গৃহবধূর

South 24 Parganas Wrong Treatment : ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, উত্তেজনা ছড়াল সাগরের কচুবেড়িয়াতে

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আরজিকর কাণ্ডের আবহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল সাগরের কচুবেড়িয়াতে। এই ঘটনায় অভিযোগের তীর এক কোয়াক চিকিৎসকের বিরুদ্ধে।

ইঞ্জেকশন দিতেই মুখ থেকে বেরিয়ে এল গ্যাঁজলা গৃহবধূর 

গতকাল সন্ধেয় দফায় দফায় মৃত তরুণীর পরিবারের লোকজন ওই কোয়াক চিকিৎসকের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ এলে বিক্ষোভ আরও চরমে ওঠে। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ ও ধস্তাধস্তি। এরপর পুলিশ ওই কোয়াক চিকিৎসক পিঙ্কু দাসের চেম্বারটি সিল করে দেয়। রাতেই আটক করা হয় পিঙ্কু দাসকে।

ঠিক কী হয়েছিল ?

মৃতার পরিবারের অভিযোগ, স্থানীয় কচুবেড়িয়ার বাসিন্দা কুড়ি বছরের রুমা আড়ি পেটে ব্যথা, বমির উপসর্গ নিয়ে পিঙ্কু দাসের চেম্বারে আসেন। চেম্বারের মধ্যে রেখে শুরু হয় চিকিৎসা। রুমাকে দেওয়া হয় ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তরুণীর মুখ থেকে গ্যাঁজলা বেরতে থাকে। সন্ধ্যে নাগাদ সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যু

গত বছরের মাঝামাঝি ভুল চিকিৎসায় রোগী মৃ্ত্যুর অভিযোগ উঠেছিল এ রাজ্যে। সোনারপুর গ্রামীণ হাসপাতালে ছড়িয়েছিল উত্তেজনা। মৃতের আত্মীয়দের মারমুখী মেজাজে হাসপাতাল ছেড়ে পালিয়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিলেন মৃতের পরিজনেরা। মৃতের নাম শুভ নস্কর।

ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার

পরিবার সূত্রে খবর, বিষধর সাপ কামড়েছে সন্দেহে বছর ১৯-এর তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, অবজার্ভেশনে না রেখে প্রাথমিক চিকিৎসার পর তরুণকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন তরুণ। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে আসার পরেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে রোগীকে ভর্তি না করায় পাল্টা পরিবারের ঘাড়েই দায় চাপিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, পূর্ণিমা কান্দুর মৃত্যুতে CBI তদন্তের দাবি, ঝালদায় এলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget