এক্সপ্লোর

South 24 Parganas News: বড়দিনের সকালে বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়, পায়ের ছাপ দেখতেই ঘুম উড়ল স্থানীয়দের

Pathar Pratima Tiger Fear: নদীর চরে মিলল বাঘের পায়ের ছাপ। বড়দিনের সকালেও আতঙ্কে কাঁটা হয়ে আছেন বাসিন্দারা।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বড়দিনে যখন গোটা রাজ্যে উৎসবের আবহ, ঠিক তখন বাঘের আতঙ্কে কাঁটা প্রাথরপ্রতিমার এই এলাকার বাসিন্দারা। রাতভর বাঘের আতঙ্কে রাতপাহারা দিল পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দারা।

সকালে ঠাকুরাইন নদীর চরে মিলল বাঘের পায়ের ছাপ। বড়দিনের সকালেও আতঙ্কে কাঁটা হয়ে আছেন বাসিন্দারা। জানা গিয়েছে, ধান কাটার কাজও বন্ধ হয়ে গিয়েছে বাঘের ভয়ে। রাতে মশাল ও টায়ার জ্বেলে চলে পাহারা। বনকর্মী ও পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ধনচির জঙ্গল এলাকায় নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজ বেলায় বনদপ্তরের পক্ষ থেকে বাঘ ধরার জন্য খাঁচা পাতা হবে। 

সম্প্রতি সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। দেখা মিলেছিল বাঘের পায়ের ছাপ। কিছুদিন আগে কুলতলির লোকালয়েও ছড়িয়েছিল বাঘের আতঙ্ক। কুলতলি বিধানসভার অন্তর্গত মৈপিঠ কোস্টল থানার ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় জন্তুর পায়ের ছাপ ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল। গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিলেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিশ ও বন দফতরের কর্মীরা।

বন দফতরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে সব কিছু খতিয়ে দেখা শুরু করেছিলেন। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল ? সত্যিই কি সেগুলি বাঘের পায়ের ছাপ, না অন্য কোন বন্য পশুর পায়ের ছাপ তা খতিয়ে দেখেছিলেন বন দফতরের আধিকারিকরা ।

 শীতের শুরুতেই সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। দেখা মিলেছিল বাঘের পায়ের ছাপের। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার এল-প্লট শ্রীধরনগর এলাকায় ঠাকুরাইন নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। নিমেষেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছিল বনদফতর ও পুলিশকে। পাশাপাশি জঙ্গল ও নদী তীরবর্তী লোকালয় নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। যাতে বাঘ কোনওভাবেই লোকালয়ে ঢুকতে না পারে। 

আরও পড়ুন, শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি, খোশমেজাজে বাঘ, বড়দিনে উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়

কিন্তু এ তো গেল লোকালয়ের বাঘের আতঙ্ক। তবে এই জেলারই কিছু মানুষেকেই প্রাণ হাতে করে মাছ ধরতে যেতে হয়। প্রসঙ্গত, গত কয়েক বছরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে সুন্দরবনে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারাচ্ছেন মৎসজীবীরা। কখনও লুকিয়ে বন দফতরের নিষেধ অমান্য করে গভীর জঙ্গলে পেটের জ্বালায়, প্রাণের ঝুঁকি নিয়ে, দুটো পয়সা রোজগারের আশায় পাড়ি দেয় মৎসজীবীদের দল। আর তাতেই নিমেষে সব শেষ ।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget