এক্সপ্লোর

Sundarbans News: বর্ষশেষে সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা

Sundarbans Tigers Glimpse: বর্ষশেষের স্বাদ কী আর বাঘ বাবাজীবনের আছে ? তবে বছর শেষে ফের সুন্দরবনে বাঘের দর্শন পেলেন নদিয়া থেকে আসা এক পর্যটক।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বছর শেষে ফের সুন্দরবনে বাঘের (Tiger) দর্শন পেলেন পর্যটকরা। তবে সামনা সামনি তো নয় বটে, তাহলে তো আর রক্ষে থাকতো না। বর্ষশেষের স্বাদ কী আর বাঘ বাবাজীবনের আছে ? তবে জাঁকিয়ে শীত না পড়লে শহর থেকে দূরে সুন্দরে বনে গাছগাছালির মাঝে ঠান্ডা খুব একটা কম নয়। শিকার খুজতে এসে মিঠে গায়ে মেখে একবার পর্যটকদের দিকে রাগী রাগী চোখ করে তাঁকালে আর পায় কে ! খ্যাঁক করাতো বৃথাই যাবে, বদলে তখন প্রোপজের ঢঙে বসে পোজ দেয় বাঘও।

বাঘ দেখে বেজায় খুশি

 মূলত বৃহস্পতিবার  নদিয়া থেকে একদল পর্যটক বেড়াতে আসেন সুন্দরবনে। বছর শেষের দিনগুলিতে সুন্দরবনে বেড়াতে এসে বাঘের দেখা মেলায় বেশ খুশি ওই পর্যটকের দল। শুক্রবার যখন তাঁরা সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গল লাগোয়া নদীতে ঘুরছিলেন, তখনই বাঘের দেখা পান তাঁরা। একটি বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে যেতে দেখেন পর্যটকরা। আর সেই ছবি নিজেরাই মোবাইল ক্যামেরায় তোলেন। তাই স্বাভাবিকভাবেই সুন্দরবন বেড়াতে এসে বাঘের দেখা মেলায় খুশি ওই পর্যটকরা।

বাঘের সুস্থভাবে বেঁচে থাকার জন্য় কড়া নজর রাখে বন দফতর

তবে আগের থেকে এখন অনেক বেশি সতর্ক সরকার। চোরাশিকারিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখন সবসময় কড়া নজর রাখে বন দফতর। বাঘের সুস্থভাবে বেঁচে থাকার জন্য় যে স্বাভাবিক বাস্তুতন্ত্রের প্রয়োজন, তার ভারসাম্যের দিকেও নজর রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই যতো জনজীবন থেকে তাঁরা দূরে থাকবে, ততই তারা সুস্থ স্বাভাবিক থাকবে। বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছে। সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে,  প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে চলেছে বন দফতর।

আরও পড়ুন, 'বিস্ময়ের কিছু নেই', নাট্যকর্মীর হেনস্থাকাণ্ডে কড়া প্রতিক্রিয়া কৌশিক সেনের

পর্যটনও পশ্চিমবঙ্গের মুদ্রার অপর পিঠ

তবে পর্যটনও পশ্চিমবঙ্গের মুদ্রার অপর পিঠ। যেহেতু প্রতিবছর এই সময়টার দিকে তাঁকিয়েই দুটো রোজগারপাতি হয় দক্ষিণবঙ্গবাসীর , তাই সেদিকেও নজর রাখতে হয়। বলাইবাহুল্য সব মিলিয়ে মাঘের শীতে বাঘ পালানোর আগে বাঙালির বাঘদর্শনের সাধ হয়ে গেল বাংলার মাটিতেই।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget