এক্সপ্লোর

South 24 Parganas News: উস্তিতে BJP নেতা খুনে চাঞ্চল্যকর মোড় ! গ্রেফতার ১ মহিলা, 'সম্পর্কের টানাপোড়েনে..'

Usthi BJP Leader Murder Case: উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়, কী বলছে পুলিশ ?

দক্ষিণ ২৪ পরগনা: উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। সম্পর্কের টানাপোড়েনে খুন বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর, দাবি পুলিশের। বিজেপি নেতা খুনে গ্রেফতার ১ মহিলা, অপরাধ কবুল ধৃতের। মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক পৃথ্বীরাজ নস্কর। বিজেপি কার্যালয় থেকে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ।

গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। 'দুর্গাপুজোয় আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগালে হুমকি দেওয়া হয়েছিল। এক তৃণমূল নেতা এসে হুমকি দিয়ে যায় ছেলেকে', এটা রাজনৈতিক খুন, অভিযোগ মৃত বিজেপি নেতার বাবার। মূলত, গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক। ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ, আজ হবে ময়নাতদন্ত। নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

চারদিন ধরে ছিলেন নিখোঁজ। অবশেষে বাইরে থেকে তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিজেপি নেতার রক্তাক্ত, বিবস্ত্র দেহ। নিহত পৃথ্বিরাজ নস্কর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। পুলিশ সূত্রে খবর, গত চার তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে উস্তি থানার পুলিশ। এর মাঝেই উস্তির ওই বিজেপির কার্যালয়ের জানলা দিয়ে ভিতরে বিজেপি নেতার দেহ পড়ে থাকতে দেখেন নিহতের পরিবারের সদস্য় ।

শুক্রবার রাতে সেই অফিসের তালা ভেঙে, দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক, শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন, নিখোঁজ রয়েছে তাঁর ফোন। পুলিশ সূত্রে খবর, কার্যালয়ের দু'দিকের দরজায় বাইরে থেকে তিনটি তালা মারা ছিল। সেই তালার কোনও চাবি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে এই বিজেপি নেতাকে। 

আরও পড়ুন, ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ! গুরুতর অভিযোগ মালদা ও উত্তর ২৪ পরগনার স্কুলে

দুর্গাপুজোয় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগানোয় তৃণমূল নেতা এসে হুমকি দেয়। এটা রাজনৈতিক খুন, অভিযোগ নিহতের বাবা। পাশাপাশি ঘটনার নেপথ্য়ে তৃণমূল রয়েছে বলে দাবি করেছে বিজেপি। অন্য়দিকে পুলিশ সূত্রে খবর, নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের কল লিস্টের ভিত্তিতে ২ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের ভিডওওগ্রাফি করা হবে। ম্য়াজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হবে। ঘটনাস্থলে ডাকা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফরেন্সিক বিশেষজ্ঞদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget