এক্সপ্লোর

South 24 Parganas: দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল, পাথরপ্রতিমার গ্রামে আতঙ্ক

Tiger Fear: গতকাল বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: বন দফতর (WB Forest Department) খাঁচা পাতলেও,পাথরপ্রতিমায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মুহুর্মুহু গর্জন শুনে আর ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে গ্রামবাসীদের।

রয়্যাল বেঙ্গলের আতঙ্ক: নদীর ধারে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ। গর্জনও শোনা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আর এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের। গতকাল বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ঠাকুরাইন নদী লাগোয়া জঙ্গলে দু’-দু’টি খাঁচা পাতে বন দফতর। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় রয়েছেন অভিজ্ঞ বন কর্মীরা। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু রয়্যাল বেঙ্গল ফাঁদে পা দেয়নি। গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। পাথরপ্রতিমার বাসিন্দা নবকুমার গিরি বলেন, “বাঘটা এসেছে দুর্গাপুজোর সময় থেকে। আমরা শুনেছি। দুর্গাপুজোর পরে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। বাঘ চোখে দেখিনি। বাঘের পায়ের ছাপটাই পাচ্ছি। বাঘ চোখে দেখলে তো খেয়ে ফেলবে।’’ গতকাল জেলা বন আধিকারিক মিলন মণ্ডল বলেন, “আমাদের কাছে খবর আসে যে ফ্রেস কিছু পাগ মার্ক দেখা গেছে। স্টাফেরা সঙ্গে সঙ্গে ওখানে গেছে। আজকে সকালে কনফার্ম হয় যে ফ্রেস পাগ মার্ক আছে। বাঘ ওখানে রয়েছে।’’

চলতি মাসেই কুলতলির মৈপীঠের গৌড়ের চক গ্রামে বাঘের আতঙ্ক ছড়ায়। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ। তাতে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। এরপর খাঁচা পাতে বন দফতর। যদিও সবাইকে ফাঁকি দিয়ে রাতে খাঁচা পর্যবেক্ষণ করেই গা ঢাকা দিয়েছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। খাঁচার আশপাশে মেলে তার পায়ের ছাপ। তিনদিন ধরে লুকোচুরি খেলা শেষে গ্রামে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। একসময় বন কর্মীদের দিকে তেড়েও আসেন দক্ষিণরায়। প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েন বন কর্মীরা। তবে শেষপর্যন্ত বাজি ফাটিয়ে, টিন বাজিয়ে, বাঘকে তাড়া করেন তাঁরা। মাকরি নদীতে ঝাঁপ দিয়ে, আজমলমাড়ি তিন নম্বর জঙ্গলে ফিরে যায় রয়্যাল বেঙ্গল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Job Seekers: চাকরি চেয়ে হাজতে শৌচাগারের পাশে তিন রাত, জামিনের পরও চোখেমুখে আতঙ্কের ছাপ

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget