এক্সপ্লোর

Raidighi News: নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী, প্রশাসনের সহায়তায় শুরু উদ্ধারকার্য

South 24 parganas News: সোমবার কঙ্কণদিঘিতে মণি নদীতে মাছ ধরতে নেমেছিলেন স্থানীয় মৎস্যজীবীদের একটি দল।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে (Fisherman Missing)। নদীতেও তাঁকে নামতে দেখেছিলেন সতীর্থরা। কিন্তু নদী থেকে তাঁকে উঠে আসতে দেখা যায়নি। রায়দিঘিতে মাছ ধরতে এ ভাবেই এক মৎস্যজীবী নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) রায়দিঘিতে (Raidighi News) রায়দিঘি থানার অন্তর্গত কঙ্কণ দীঘি এলাকার ঘটনা। প্রশাসনকে ওই মৎস্যজীবীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন বিপর্যয় মোকাবিলা দফতরকে সেই মতো নির্দেশ দিয়েছে। প্রশাসনের সহায়তায় উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কঙ্কণদিঘিতে মণি নদীতে মাছ ধরতে নেমেছিলেন স্থানীয় মৎস্যজীবীদের একটি দল। তাতে শামিল ছিলেন অসিত সর্দার নামের নিখোঁজ ওই ব্য়ক্তিও। মাছ ধরা সেরে বিকেলে বাকিরা নদী থেকে উঠে আসেন। কিন্তু অসিতের কোনও খোঁজ পাওয়া যায়নি। 

আরও পড়ুন: Mayureswar News: উপুড় হয়ে পড়ে মায়ের বিবস্ত্র দেহ, ঘরে ঢুকে আঁতকে উঠলেন ছেলে, চাঞ্চল্য় ময়ূরেশ্বরে

বেশ খানিক ক্ষণ পরেও অসিতের দেখা না মেলায় খোঁজাখুঁজি শুরু করেন সকলে।  বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকেও। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় গ্রামবাসী এবং প্রশাসনের লোকজন মিলে একযোগে তল্লাশি অভিযানে নামেন। 

প্রাথমিক ভাবে স্থানীয়দের ধারণা, পূর্ণিমার ভরা কটালে মাছ ধরতে গিয়েছিলেন সকলে। কোনও ভাবে জলের টানে তলিয়ে গিয়ে থাকবেন অসিত। ওই মৎস্যজীবীর পরিবার তো বটেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

শুরু উদ্ধারকার্য

অন্য দিকে, সোমবার রাতে বীরভূমের ময়ূরেস্বরে এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।  মৃত মহিলার নাম সুন্দরী বাগদি। বয়স হয়েছিল ৪০ বছর। উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার বাড়িতে ছিলেন না তাঁর ছেলে উজ্জ্বল বাগদি। বাড়ি ফিরে রাতে ঘরের মধ্যে তাঁর নিথর দেহ দেখতে পান বলে জানিয়েছেন তিনি। 

মহিলার ছেলে উজ্জ্বল জানিয়েছেন, সোমবার রাতে পাশের গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আয়োজিত বাউল গান শুনতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন রাত দেড়টা নাগাদ। তখনই শোওয়ার ঘরে বিছানার উপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন মায়ের দেহ। মায়ের নিথর দেহে কোনও জামাকাপড় ছিল না, শুধু গলায় গামছা প্যাঁচানো ছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget