এক্সপ্লোর

P M Abash Yojana : খোদ উপপ্রধানের শাশুড়ি, দেওরের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়, স্বজনপোষণের অভিযোগ সোনারপুরেও

Scam : বিতর্কের মুখে তৃণমূলনেত্রী ও পঞ্চায়েত প্রধান মামুদা বিবির সাফাই, শাশুড়ি ও দেওর যথেষ্ট গরিব। তাঁরা আলাদা মাটির বাড়িতে থাকেন।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Abash Yojana) স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ যেন থামছেই না। রাজ্যের জেলায় জেলায় শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। সেই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। যেখানে তৃণমূল পরিচালিত প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের শাশুড়ি ও দেওরের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। 

দুর্নীতির শিকড় কতদূর !

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কত দূর ছড়িয়ে দুর্নীতি আর স্বজনপোষণের শিকড়? ফের প্রশ্ন তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা। তৃণমূল পরিচালিত প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের শাশুড়ি ও দেওরের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তালিকা তুলে ধরে অভিযোগ স্থানীয়দের একাংশের। বিতর্কের মুখে তৃণমূলনেত্রী ও পঞ্চায়েত প্রধান মামুদা বিবির সাফাই, শাশুড়ি ও দেওর যথেষ্ট গরিব। তাঁরা আলাদা মাটির বাড়িতে থাকেন। তৃণমূল পরিচালিত সোনারপুর পঞ্চায়েত সমিতির আওতাধীন প্রতাপনগর গ্রামপঞ্চায়েত। সম্প্রতি এই সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং প্রতাপনগরের অঞ্চল সভাপতির পরিবারের দুই সদস্যের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেখা যায়। তা নিয়ে তুঙ্গে ওঠে বির্তক। এবার তাতে নতুন মাত্রা যোগ হল উপপ্রধানের ঘটনায়।  

দুর্নীতি উত্তর ২৪ পরগনায়

এ যেন ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাওয়ার জোগাড়! পাকা বাড়ি থাকা সত্ত্বেও কেউ আবেদন করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। কেউ আবার ফাঁকা জমি দেখিয়েই নাম তুলে ফেলেছেন আবাস যোজনার উপভোক্তা তালিকায়! কারও বাড়িতে আবার সার্ভে করতে গিয়ে দেখা গেল, আবাস যোজনার ঘরের জন্য বরাদ্দ জমিতে বাড়ি তুলে ভাড়াও বসানো হয়েছে! উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে বারাকপুরের কাউগাছি এক নম্বর গ্রামপঞ্চায়েত এলাকা। প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এলাকায় ৫৬৯টি বাড়ির অনুমোদন মিলেছে। জেলাশাসকের নির্দেশে তথ্য যাচাই করতে গিয়েই বেনিয়ম নজরে আসে আধিকারিকদের। 

রুখতে বিশেষ পদক্ষেপ

প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় আদৌ আসল দাবিদারদের নাম রয়েছে, নাকি পুরোটাই জলে ভরা? এই প্রশ্নকে ঘিরে তেতে উঠল গ্রামসভা! পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকল, মাঝপথে বন্ধই হয়ে গেল সভা! পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মনোহরপুর দুনম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা। আবাস যোজনায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সঠিক উপভোক্তা কি না, তা যাচাইয়ের পর পাঠানো হবে ব্লকও  জেলা প্রশাসনের কাছে। এমন বার্তা দিয়েই আয়োজিত হয়েছিল সভা। 

আরও পড়ুন- পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম, আত্মীয়র জমি দেখিয়ে সুবিধেলাভ ! 'ভূরি ভূরি কারচুপি'

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget